ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন


জাহাঙ্গীর আলম photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ৩:২৬
মোংলা পৌর বিএনপির সদস্য মাহবুবুর রহমান মানিক ও তার সহযোগী রেজা মাসুদের বিরুদ্ধে ভূমি দখল, চাঁদাবাজি, জালিয়াতি এবং নানা অপকর্মের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মোংলার ভুক্তভোগী পরিবার ও সাধারণ এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
​মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মাহবুবুর রহমান মানিক ও রেজা মাসুদ দীর্ঘদিন ধরে মোংলা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, জোরপূর্বক জমি দখল, ইজারা বাণিজ্য ও ব্যাপক চাঁদাবাজি চালিয়ে আসছেন। এতে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
​অভিযোগে আরও বলা হয়, বিগত সরকারের আমলেও আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে অনৈতিক আঁতাত করে তারা এলাকায় নিজস্ব আধিপত্য বজায় রাখেন। তাদের অপকর্মের প্রতিবাদ করলে সাধারণ মানুষকে হুমকি-ধামকি ও মিথ্যা মামলায় জড়ানো হয়। বক্তারা উল্লেখ করেন, অভিযুক্ত রেজা মাসুদ পূর্বেও সাইবার সুরক্ষা আইনের মামলায় জেল খেটেছেন।
​মানববন্ধন থেকে মানিক ও রেজা মাসুদের বিরুদ্ধে দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি তাদের কঠোর শাস্তির আওতায় এনে মোংলায় আইনশৃঙ্খলার উন্নতি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আকুল আবেদন জানান ভুক্তভোগীরা।

এমএসএম / এমএসএম

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা