ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গায় ভেজাল সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৭-১০-২০২১ বিকাল ৬:১৯
: চুয়াডাঙ্গায় মজুদ করার সময় ৭৩ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ করেছে পুলিশ। রোববার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে ভেজাল সার বিক্রির অপরাধে ওই কীটনাশক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাইফুজ্জামান জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার দত্তাইল গ্রামের কীটনাশক ব্যবসায়ী নয়ন আলী আজ রোববার ভোরে ঝিনাইদহের শৈলকুপা থেকে ৭৩ বস্তা নকল টিএসপি সার বিক্রির জন্য নিয়ে আসেন। পরে একটি বাড়ির গোয়াল ঘরে সারের বস্তাগুলো রাখার সময় ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানান এক কৃষক। পরে অভিযান চালিয়ে সারের বস্তাগুলো জব্দ করে পুলিশ।
 
খবর পেয়ে সেখানে যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। তিনি ভ্রাম্যমাণ আদালতে ভেজাল সার বিক্রির অপরাধে কীটনাশক ব্যাবসায়ী নয়ন আলীকে ১ লাখ টাকা জরিমানা করেন। সেই সাথে ধ্বংস করা হয় ভেজাল সারগুলো।এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার জনাব তালহা জুবাইর মাশরুর মহোদয়, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় ইউপি মেম্বার।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, ভেজাল সার মজুদ ও বিক্রির অপরাধে ওই কীটনাশক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। ধ্বংস করা হয় জব্দকৃত ভেজাল সারগুলো। 

এমএসএম / এমএসএম

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ