ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ৪:৪

অতি উত্তেজনা আর দর্শকদের বাধভাঙা উল্লাস মাঝেমধ্যে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই যেমন গত মাসে লিউভার্দেনে ফেনুর্দের বিপক্ষে এসসি ক্যামবুরের লিগ ম্যাচে ঘটে গেল দুর্ঘটনা। সেই অভিজ্ঞতা থেকে ডাচ ফুটবলে দর্শক-সমর্থকদের ‘আগুন নিয়ে খেলা’ নিষিদ্ধ করা হলো।

গত মাসের ম্যাচে অতিথি সমর্থকদের ছোড়া আতশবাজিতে একাধিক ভক্ত দগ্ধ হন, কারও চুল পুড়ে যায় এবং চোখে আঘাত পান। তারপরই ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন, পাবলিক প্রসিকিউশন সার্ভিস অ্যান্ড জাস্টিস ও নিরাপত্তামন্ত্রী ডেভিড ফন উইলের মধ্যে নতুন এক চুক্তি অনুযায়ী গ্যালারিতে আতশবাজি ব্যবহার করা হলেই ম্যাচ পরিত্যক্ত হবে।

ফন উইল ডাচ সংবাদপত্র এডি-কে বলেছেন, ‘এখন থেকে নিয়ম হলো: যদি আতশবাজি ব্যবহার করা হয়, সঙ্গে সঙ্গে ম্যাচ শেষ করে দেওয়া হবে এবং পুরো স্টেডিয়ামের সবাই বাড়ি চলে যেতে পারবেন।’

ফেনুর্দের ভক্তরা অ্যাওয়ে সেকশনে লাল ফ্লেয়ার জ্বালায় ও আতশবাজি ছুড়তে থাকে। তারপর ২০ মিনিটের মতো খেলা বন্ধ ছিল। কেউ কেউ ক্যামবুর সমর্থকদের লক্ষ্য করে আতশবাজি ছোড়ে। ফেনুর্দ গোলকিপারের থেকে একটু দূরে মাঠেই বিস্ফোরিত হয় একটি আতশবাজি। ক্যামবুর জানিয়েছে, পাঁচ ভক্ত আহত হয়েছে।

aliul / aliul

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের