ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৯-২০২৬ দুপুর ১:৭

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল দুই আসরে তিক্ত অভিজ্ঞতার কারণে তাড়াহুড়ো করে এবার আর আরেকটি ‘জোড়াতালি’র টুর্নামেন্ট আয়োজন করতে চাচ্ছে না বোর্ড। 


সবকিছু গুছিয়ে নতুন করে তবেই বিপিএল ফেরানোর পরিকল্পনা করা হচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। চলতি বছরে যেহেতু হচ্ছে না বিপিএল, সে কারণে আগামী বছরের নভেম্বর স্লটে টুর্নামেন্টটি আয়োজনের চিন্তা করছে বিসিবি। এ ছাড়া বিপিএল আয়োজনের সম্ভাব্য সময় হিসেবে ফেব্রুয়ারি মাসও আলোচনার টেবিলে রয়েছে। ঢাকা পোস্টকে এমনটি জানিয়েছেন বিসিবির একজন পরিচালক।

বিপিএলকে আরও আকর্ষণীয় করতে কিছুটা সময় নিতে চাচ্ছে বিসিবি। নতুন স্লটের ভাবনাও এ কারণে। এর আগে বিপিএল আয়োজনের মান উন্নত করতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজির সঙ্গে চুক্তি করেছিল।

তবে আগামী আসর ঠিক কীভাবে আয়োজন করা হবে, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে নাকি নতুন নিজস্ব ব্যবস্থাপনা দল গঠন করা হবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ ছাড়া দেশের বাইরের সফল বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিপিএলে যুক্ত করার বিষয়েও আলোচনা আছে। 

 

বিপিএলের সময়সূচি, ব্যবস্থাপনা, পারিশ্রমিক, ফ্র্যাঞ্চাইজি কাঠামো ও সামগ্রিক আয়োজনকে আরও গোছানো করে আন্তর্জাতিক মানের একটি প্রতিযোগিতামূলক ও দর্শকবান্ধব লিগ হিসেবে গড়ে তোলাই এখন মূল লক্ষ্য থাকছে তামিম ইকবালের বোর্ডের জন্য।

aliul / aliul

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!