ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৯-২০২৬ দুপুর ২:১৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিভীষিকা এখনও বিশ্বকে তাড়িয়ে বেড়াচ্ছে। এবার টেনিস তারকা ডায়ানা ইয়াস্ত্রেমস্কা এই যুদ্ধের ক্ষয়ক্ষতির শিকার হলেন। শনিবার ইউক্রেনের ওদেসায় রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালে ব্যাপক ক্ষতি হয় জানমালের।


এই হামলার শিকার হয়েছেন ইয়াস্ত্রেমস্কাও। হামলা চলাকালে একটি ক্যালিবার ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে গেছে তার পারিবারিক বাড়ি। সোশ্যাল মিডিয়ায় এই ইউক্রেনিয়ান টেনিস তারকা হামলার পর ভয়াবহ কিছু ছবি শেয়ার করেন। সেখানে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট।

এর মধ্যে এক ছবিতে দেখা যায় রোলাঁ গারোর একটি তোয়ালে। ইয়াস্ত্রেমস্কে জানান, ওই হামলায় একমাত্র অক্ষত জিনিস সেটি। ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেন সেমিফাইনালিস্ট ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আজ। রাশিয়ান বিশ্ব দেখতে এমনই। একটি ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত। একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র ওদেসায় আমাদের অ্যাপার্টমেন্ট ধ্বংস করে দিয়েছে। একমাত্র অক্ষত জিনিসটি হলো রোলাঁ গারোর এই তোয়ালে।’

এই কঠিন সময়ে নারী টেনিস অ্যাসোসিয়েশন ও আন্তর্জাতিক টেনিস ফেডারেশনকে পদক্ষেপ নিতে ও সমর্থন জানাতে আহ্বান করেছেন ইয়াস্ত্রেমস্কা। এর আগে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তার দাদির বাড়ি রাশিয়ান ক্ষেপণাস্ত্রের হামলায় ধ্বংস হয়েছিল। 

ইয়াস্ত্রেমস্কা শেষবার কোর্টে নেমেছিলেন গত আগস্টে। ইউএস ওপেনে লুক্রেজিয়া স্তেফান্নির কাছে প্রথম রাউন্ডে হেরে যান তিনি।

aliul / aliul

ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান

হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল

লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল

বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স