ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৯-২০২৬ দুপুর ২:৫২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে নতুন করে ইনজুরির ধাক্কা লেগেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। ডারবানে ২৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে দুই দেশের এই সিরিজ।

মৌসুমের প্রথম লাল বলের ম্যাচে ডলফিন্সের সঙ্গে খেলার সময় চোট পান ওটনেইল বার্টমান। ইতোমধ্যেই হ্যামস্ট্রিং ইনজুরিতে প্রোটিয়াদের প্রধান ফাস্ট বোলার ছিটকে গেছেন। লুঙ্গি এনগিডি ও মার্কো ইয়ানসেনও সমস্যায় ভুগছেন। এবার বার্টমানের চোটের ধাক্কা। 

টাইটান্সের বিপক্ষে ডলফিন্সের হয়ে খেলার সময় প্রথম ইনিংসে মাত্র পাঁচ ওভার বল করেন বার্টমান। পরে আর বল করতে মাঠে ফেরেননি। এই পেসার দ্বিতীয় ইনিংসে ব্যাটও করেননি। এ কারণে তার ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে।

বার্টমানের ইনজুরি ঠিক কী ধরনের, তা জানা যায়নি। তবে রোববার এনিয়ে নতুন তথ্য জানার অপেক্ষায় নির্বাচকরা। তবে তাদের আশা, গুরুতর কিছু হয়নি।


এই আশঙ্কার মধ্যে আশার আলো হয়ে এসেছে রায়ান রিকেলটন ও টেম্বা বাভুমার ব্যাটে রান ফিরে পাওয়া। বোল্যান্ডের বিপক্ষে লায়ন্সের হয়ে ১৯তম প্রথম শ্রেণির সেঞ্চুরি করেছেন রিকেলটন। প্রথম ইনিংসে ৯১ রান করেছেন অধিনায়ক বাভুমা। এই দুজনের সঙ্গে কাইল ভেরেইন্না ও ট্রিস্টান স্টাবসও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ছাপ রেখেছেন।

aliul / aliul

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬