ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২


শেখ নাহিদ photo শেখ নাহিদ
প্রকাশিত: ১৩-৯-২০২৬ দুপুর ৩:৫৩

রাজধানীর উত্তরা সার্কেল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উত্তরা সার্কেল ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) সূত্রে জানা যায়, গত শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধারাবাহিক এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. তরিকুল ইসলাম (৩৭) ও কহিনুর আক্তার (৩০)।

উত্তরা সার্কেলের পরিদর্শক মো. মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের সিঙ্গাপুর প্লাজার সামনে এবং গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাস্টার বাড়ি লিচু বাগান এলাকায় এ যৌথ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া মাদকসহ আটক আসামিদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার