কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে ঐতিহাসিক লড়াইয়ের সম্ভাবনা সত্ত্বেও কমেছে ম্যাচের টিকিটের দাম। গত তিন দিনে পুরুষ ফাইনালের সর্বনিম্ন টিকিটের দাম ২৭% কমে ৩৮৮ মার্কিন ডলারে নেমে এসেছে, যদিও টুর্নামেন্টের আগের ধাপগুলোর তুলনায় তা এখনও বেশ চড়া।
২৩ বছর বয়সী আমেরিকান তারকা বেন শেলটন ১৯৭২ সালের পর প্রথম আমেরিকান পুরুষ খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন। শিরোপা নির্ধারণী ফাইনালে তিনি শীর্ষ বাছাই জার্মানির আলেক্সান্ডার জভেরেভের মুখোমুখি হচ্ছেন।
২০০৩ সালে অ্যান্ডি রডিকের পর প্রথম আমেরিকান পুরুষ হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে মাঠে নামবেন শেলটন।
আমেরিকান তারকা ফ্রান্সিস টিয়াফোকে হারিয়ে শেলটন ফাইনালে ওঠার পর গত ২৪ ঘণ্টায় টিকিটের দাম তুলনামূলক স্থিতিশীল ছিল। শনিবার বিকেলে দাম কমে ৩৬১ ডলারে নামলেও রাতে তা কিছুটা বেড়ে প্রায় ৪শ ডলারে পৌঁছায়, যা পরে আবারও কমে যায়।
এলেনা রিবাকিনা ও অ্যারিনা সাবালেঙ্কার মধ্যকার নারীদের ফাইনালের সর্বনিম্ন টিকিটের দাম দাঁড়িয়েছিল ৩১৪ ডলার, যা আগের তিন দিনের তুলনায় ২০% কম ছিল। চলতি ইউএস ওপেনের প্রথম ১৫ দিনে টিকিটের গড় সর্বনিম্ন মূল্য ছিল ২৪৬ ডলার, যা গত বছরের (৩১৩ ডলার) তুলনায় অনেকটাই কম।
aliul / aliul
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ