রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
নিউইয়র্কে এসেছিলেন বিশ্বের দুই নম্বর খেলোয়াড় হয়ে। ফিরছেন এক নম্বর হয়ে, সঙ্গে ইউএস ওপেনের ট্রফিও। ইয়েলেনা রিবাকিনা যেন আরিনা সাবালেঙ্কার কাছ থেকে এক রাতেই কেড়ে নিলেন সবকিছু—বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান এবং ইউএস ওপেনের ট্রফি।
শনিবার রাতে ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হারিয়েছেন গত দুই আসরের চ্যাম্পিয়ন সাবালেঙ্কাকে। অবশ্য ফলাফল যা-ই হোক, রিবাকিনার এক নম্বর হওয়া নিশ্চিত ছিল আগেই।
প্রথম সেট হেরে যাওয়ার পর দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছিলেন সাবালেঙ্কা। কিন্তু তৃতীয় সেটে ম্যাচ নিয়ে যাওয়ার পর আর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি। ২-১ ব্যবধানে ব্রেক নেওয়ার পর রিবাকিনাই দাপট দেখান।
এই জয় রিবাকিনার ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম, এ বছর দ্বিতীয়। মৌসুমের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও সাবালেঙ্কাকেই হারিয়েছিলেন তিনি। আর নিউইয়র্কে এবার থামালেন সাবালেঙ্কার ১৯ ম্যাচের জয়যাত্রা। ২০২৩ সালের ফাইনালে কোকো গফের কাছে হারের পর ইউএস ওপেনে আর হারেননি সাবালেঙ্কা, এবার সেই ধারাও থামল।
এবারের আগে ইউএস ওপেনে রিবাকিনার সর্বোচ্চ সাফল্য ছিল শেষ ষোলো। তার ওপর সিনসিনাটি ওপেনের কোয়ার্টার ফাইনালে চোট পেয়ে কয়েক দিন হাঁটতেই পারেননি। ফলে নিউইয়র্কে আদৌ খেলতে পারবেন কি না, সেটিই ছিল অনিশ্চিত। সেখান থেকে কাজাখস্তানের মেয়ে এখন চ্যাম্পিয়ন।
২৭ বছর বয়সী রিবাকিনা ২০২২ সালে উইম্বলডন জিতেছিলেন, এ বছর অস্ট্রেলিয়ান ওপেনের পর ইউএস ওপেন। ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করতে এখন শুধু ফ্রেঞ্চ ওপেন বাকি। এমন সাফল্যের পরও যেন পুরো ব্যাপারটি তাঁর কাছে অবিশ্বাস্য। রিবাকিনা বলেছেন, ‘কী ঘটেছে, এখনো ঠিকভাবে বুঝে উঠতে পারছি না। গত কয়েক সপ্তাহে অনেক কিছু অর্জন করেছি।’
অন্যদিকে সেরেনা উইলিয়ামসের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা তৃতীয় ইউএস ওপেন জেতার সুযোগ হারিয়েছেন সাবালেঙ্কা। রানারআপের হতাশা লুকাতে পারেননি চারবারের গ্র্যান্ড স্লামজয়ী এই বেলারুশিয়ান। পুরস্কার বিতরণীর সময় তাঁর চোখে ছিল জল, ‘আমি একটু ভালো খেলতে পারলে ভালো লাগত। তবে মনে হয়, আগামী বছর।’
শান্তা / শান্তা
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে