উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উত্তরা ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি।মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির আওতায় সোমবার সকালে এ অভিযান শুরু হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টায় উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ৯ নম্বর প্লটের ময়লা-আবর্জনাযুক্ত একটি খালি প্লট পরিষ্কার-পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন উত্তরা ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফিরোজ জামান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভর করলে হবে না। নিজ নিজ বাসাবাড়ি, আশপাশের এলাকা ও খালি জায়গা পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা জরুরি।পরিচ্ছন্নতা অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোসাইটির সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজমল হোসেন মালদার।
কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন সোসাইটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম।এ সময় সেক্টরের বাসিন্দারা ছাড়াও সোসাইটির নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোসাইটি সূত্রে জানা যায়, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে পুরো সেপ্টেম্বর মাসজুড়ে পর্যায়ক্রমে সেক্টরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
এমএসএম / এমএসএম
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র্যালি
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী