ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ১৪-৯-২০২৬ রাত ১১:৬

রাজধানীর ওয়ারী ও নারিন্দা এলাকায় নির্মাণাধীন চারটি ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে একটি ভবনের ব্যত্যয়কৃত আংশিক অংশ ভেঙে অপসারণের পাশাপাশি চারটি বৈদ্যুতিক মিটার জব্দ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে অভিযানে কোনো জরিমানা করা হয়নি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজউকের জোন-৭/১-এর আওতাধীন পদ্মনিধি লেন, নারিন্দা রোড ও নারিন্দা কাঁচাবাজার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
রাজউকের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসানের নেতৃত্বে এবং অথরাইজড অফিসার মোঃ ইলিয়াসের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে পদ্মনিধি লেনের হোল্ডিং নম্বর ২০ ও ২১-এ মোঃ ইব্রাহিম গংয়ের ছয়তলা নির্মাণাধীন ভবনের ব্যত্যয়কৃত আংশিক অংশ ভেঙে অপসারণ করা হয়। একই সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে একটি বৈদ্যুতিক মিটার ও একটি সার্ভিস তার জব্দ করা হয়।
নারিন্দা রোডে নারিন্দা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে হোল্ডিং নম্বর ৩৯-এ মোঃ জাহিদের নয়তলা নির্মাণাধীন ভবনের ব্যত্যয়কৃত আংশিক অংশ ভেঙে অপসারণ করা হয়। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে একটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
এ ছাড়া নারিন্দা রোডের হোল্ডিং নম্বর ৩০-এ রূপকার ডেভেলপার লিমিটেড ও ডায়েম ডেভেলপার্স লিমিটেডের দুইতলা নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে একটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
অন্যদিকে, নারিন্দা কাঁচাবাজার এলাকার দক্ষিণ মুশুন্দির হোল্ডিং নম্বর ২ ও ৩-এ একই দুই ডেভেলপার প্রতিষ্ঠানের ছয়তলা নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আরও একটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
রাজউক সূত্রে জানা যায়, এদিন জোন-৭/১-এর আওতাধীন মোট চারটি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে চারটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হলেও কোনো জরিমানা আদায় করা হয়নি

এমএসএম / এমএসএম

বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় র‍্যালি অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা

রামপুরায় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি আল-আমিন’ ও সহযোগীসহ ৬ জন গ্রেপ্তার

গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মিরাজের সুস্থতা কামনা ও বিচারের দাবিতে কর্মী-সমর্থকদের মিছিল

অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র‍্যালি অনুষ্ঠিত

তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক

প্রফেসর কর্নেল অব: ডা. শহীদুল্লাহ স্যারকে সংবর্ধনা ও "হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার মুক্ত হয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ

রাজধানীর মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ চাঞ্চল্যকর হত্যা, প্রধান আসামির মাহমুদ হাসান মাহিনকে জামিন

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে ইস্পাহানি-বিবিডিএনের সমঝোতা

সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

রাজধানীর উত্তরার গোজো রামেন নামের জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল