ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৯-২০২৬ দুপুর ১১:৫৪

বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত সদস্য তাওহীদ হৃদয়। গেল বছর তিনেক ধরে সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করে চলেছেন এই ব্যাটার। চলতি বছরে অভিষেক হয়েছে টেস্ট ক্রিকেটেও। তবে শুরুটা রাঙাতে পারেননি হৃদয়। সবশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে এ দলের হয়ে ৩৫০ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন। 

এমন ইনিংস খেলার পরে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে হৃদয় কি তবে লাল বলের জন্য প্রস্তুত রয়েছেন। এ দলের কোচ মিজানুর রহমান বাবুল অবশ্য তেমনটাই মনে করেন, 'তাওহীদ হৃদয়কে তো বিসিবি চাচ্ছেই যে সে এরকম, মানে অনেক সিনিয়র খেলোয়াড় এখন নেই আমাদের দলে, তাই কাউকেও না কাউকে ওই জায়গাটা নিতে হবে। তাই অনেক দিন যাবত বিসিবি তাকে চাচ্ছে, তো আমার মনে হয় যে হৃদয় ইতোমধ্যে প্রস্তুত জাতীয় দলের টেস্ট সংস্করণের জন্য।'

'তার (হৃদয়ের) মধ্যে যে আমি একটা ব্যাটিংয়ের যে মনোযোগ বা দৃঢ় সংকল্প ছিল, প্রথম থেকে শেষ পর্যন্ত, একটা ছেলে মানে তিন দিন যাবত ব্যাটিং করছে এতগুলো ইনিংস, এতগুলো সেশন। মানে তার শেষ সময়টা পর্যন্ত তার যে শারীরিক সক্ষমতার যে অবস্থা ছিল, মানে উইকেটের মাঝে দৌড়ে রান নেওয়ার যে ধরণ ছিল এবং তার মধ্যে যে তাগিদ ছিল, যে ক্ষুধার্ত ভাবটা ছিল, সেটা ওই পুরো ইনিংসটার মধ্যে ফুটে উঠেছে।'

এমন ইনিংস খেলতে সহায়তা করে মাঠ পরিচিত দেখেই এমনটা মনে করেন বাবুল, 'টনিক না, সবাই আমরা যেটা প্রথম উইকেটের আর দ্বিতীয় উইকেটটার পার্থক্য ছিল প্রায় একটা বাংলাদেশী উইকেটের একটা আমেজ ছিল ওখানে এবং তাওহীদ হৃদয় ওই মাঠেই কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। সুতরাং আলাদা একটা পরিচিতি ছিল মাঠের সাথে, সখ্যতা ছিল। সেই কারণে হয়তো হৃদয় খুব ভালো খেলেছে; মাঠটা যেহেতু চেনে, উইকেট চেনে।'

 

aliul / aliul

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ