ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৯-২০২৬ দুপুর ১২:১৬

বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট গেল জুনে চাকরি ছেড়েছিলেন। পরে জিম্বাবুয়ে সিরিজ এবং সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে টেইটের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন তালহা জুবায়ের। 

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, অস্ট্রেলিয়া সিরিজ শেষে দায়িত্ব শেষ হবে তালহার। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দায়িত্বভার দীর্ঘ হচ্ছে এই পেস বোলিং কোচের। আগামী মাসে অনুষ্ঠিতব্য আফগানিস্তান সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও থাকছেন তালহা। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও থাকবেন এই কোচ।

সবমিলিয়ে চলতি বছরও জাতীয় দলের সঙ্গে থাকবেন তালহা। নতুন করে এবার জানা গেল আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে থাকবেন তালহা। অন্যদিকে, ফিল্ডিং কোচ হিসেবে আশিক মজুমদারই আপাতত থাকছেন দায়িত্বে। তবে কতদিন চুক্তি সেটা অবশ্য জানা যায়নি।

এ ছাড়া মোহাম্মদ আশারফুলকে নিয়ে গুঞ্জন উঠেছিল তিনি জাতীয় দলের সঙ্গে থাকবেন কি না। জিম্বাবুয়েতে টেস্ট ম্যাচ হারের পর বেশি আলোচনাতে ছিল বিষয়টি নিয়ে। তবে জল্পনাকল্পনা উড়িয়ে আশরাফুলই থাকছেন ব্যাটিং কোচের দায়িত্বে। তবে বিসিবি একজন সহকারী কোচ নিয়োগ দিতে চায় বলে জানা গেছে, যদিও এখনো কোনো চূড়ান্ত কিছু জানা যায়নি।

aliul / aliul

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ