ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা


কাজী মুহাম্মদ মাহিম, ডিআইইউ photo কাজী মুহাম্মদ মাহিম, ডিআইইউ
প্রকাশিত: ১৫-৯-২০২৬ দুপুর ১:৫৮

রাজধানীর বায়তুল মোকাররমের পূর্ব গেট প্রাঙ্গণে দেশি-বিদেশি মোট ১৪২টি প্রকাশনীর স্টল নিয়ে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামী বইমেলা ২০২৬। পবিত্র রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে প্রতিবছর আয়োজিত এ বইমেলায় এবার রয়েছে বিশেষ সীরাত প্রদর্শনী, শিশু কর্নার, নারী কর্নার, গণমাধ্যম কর্নার, সাময়িকী ও লেখক কর্নারসহ আধুনিক বিভিন্ন আয়োজন।

ইসলামী সাহিত্য, উপন্যাস, প্রবন্ধ, তাফসির, হাদিস, ফিকহ, সীরাত ও ইতিহাসসহ বিভিন্ন বিষয় ও ঘরানার ইসলামী বইয়ের পাশাপাশি এবার মেলায় থাকছে মিসর, লেবানন, সৌদি আরব, পাকিস্তান ও ভারতের বিভিন্ন প্রকাশনীর আরবি, উর্দু ও ইংরেজি ভাষার বই।

শিশু-কিশোরদের বইয়ের প্রতি উৎসাহিত করতে থাকছে খেলাধুলার সামগ্রীসহ স্বতন্ত্র বইয়ের স্টল ও নানা আয়োজন।

১০ সেপ্টেম্বর মেলার কার্যক্রম শুরু হলেও এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১২ সেপ্টেম্বর। বইমেলা চলবে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাত ৮টা এবং শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। মাসব্যাপী চলার পর মেলার সমাপ্তি হবে আগামী ১০ অক্টোবর।

আয়োজক কমিটির সদস্য মুহাম্মদ হাসনাইন বলেন, “এই বইমেলাকে আমরা নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ নির্বিশেষে সবার জন্য উপযোগী করতে কাজ করছি। বাচ্চাদের জন্য থাকছে খেলাধুলার জায়গা, নারীদের জন্য আলাদা নারী কর্নার, সাংবাদিকদের জন্য গণমাধ্যম কর্নারসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা। মেলার মধ্যে যেকোনো প্রয়োজনে পাঠক বা দর্শনার্থীদের সহায়তার জন্য উপস্থিত থাকছে আমাদের স্বেচ্ছাসেবক দল।”

তিনি আরও বলেন, “এই বইমেলা শুধু বই কেনাবেচার গতানুগতিক একটা আয়োজন হোক, এমনটা আমরা চাই না। আমরা আশা করি, এই বইমেলা দেশের সব স্তরের লেখক, পাঠক, গবেষক ও জ্ঞানপিপাসুদের বৃহত্তর মিলনমেলায় পরিণত হবে। ইসলামী সাহিত্যচর্চার জগতকে বিস্তৃত পরিসরে সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের আয়োজনের অন্যতম মূল লক্ষ্য।”

বিভিন্ন স্টলের প্রকাশকদের সঙ্গে কথা বলে জানা যায়, কেবল নিয়মিত পাঠকরাই তাদের লক্ষ্য নন। বইয়ের জগতের সঙ্গে পরিচিত নন, এমন মানুষদেরও পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে মেলায় এসে নানা ধরনের বইয়ের সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

প্রকাশকদের মতে, শুধু বই কেনার জন্য নয়, বরং বিভিন্ন ধরনের বইয়ের সঙ্গে পরিচিত হওয়ার জন্য হলেও বইমেলায় আসা উচিত।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী