বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়
খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম দক্ষিণাঞ্চলের একমাত্র মাঠ। অনেক আন্তর্জাতিক ম্যাচ এখানে হলেও, গেল এক দশক ধরে জাতীয় পর্যায়ের টুর্নামেন্টের ম্যাচও হচ্ছে না। ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট বাংলাদেশ ফার্স্ট (সম্ভাব্য নাম) গ্রুপ পর্বের ম্যাচ খুলনার ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করছিল বিসিবি।
এই টুর্নামেন্টের অন্তত গ্রুপ পর্বটি খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম ও বরিশালের জীবনানন্দ দাস ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করতে চেয়েছিল বিসিবি। সেমিফাইনাল ও ফাইনাল সিলেটের মাটিতে হতে পারে। টুর্নামেন্ট কমিটি সূত্রে এবার জানা গেল খুলনার মাঠে হচ্ছে না নতুন টুর্নামেন্টের খেলা।
স্টেডিয়ামটির কাজ যথাসময়ে শেষ না হওয়ার কারণে খুলনা থেকে সরতে যাচ্ছে টুর্নামেন্ট। ফলে সেই ম্যাচগুলো বিকল্প ভেন্যু হিসেবে মিরপুরে হতে পারে। আগামী আসরটি ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির শুরুতে হওয়ার একটা সম্ভাব্য তারিখ আছে। তবে এখনো চূড়ান্ত হয়নি।
খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষবার আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০১৬ সালের জানুয়ারীতে। জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ ব্যবধানে ড্র করেছিল টাইগাররা। এরপর নিয়মিত জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ হলেও অন্য কোনো জাতীয় টুর্নামেন্টের ম্যাচও পায় না খুলনা।
সবশেষ ২০২৩ সালের জুলাইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব’১৯ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব’১৯ দলের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ হয়েছিল খুলনায়। এরপর কেবল জাতীয় লিগের ৪ দিনের ম্যাচেই আটকে আছে খুলনা।
aliul / aliul
ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা
টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর
সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম
চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য
বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের
টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান