ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৫-৯-২০২৬ দুপুর ৪:১১
রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ৪৭০ দশমিক ৮৬০ লিটার বিদেশি-দেশি মদ ও ক্যান বিয়ার জব্দ করেছে র‌্যাব-১। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাসেল (২৮) ও মো. নয়ন মিয়া (৩৮)।
র‌্যাব-১ জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার সোনারগাঁও জনপথ রোডের আজিজ স্কয়ারের ৯৮ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে উত্তরা লিবার্টি ক্লাবের পঞ্চম তলার একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়।
র‌্যাবের দাবি, অভিযানের সময় ক্লাবের সভাপতি, কর্মচারীসহ কয়েকজন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জব্দ করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার দুজনকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী