অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ
ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে ক্যারিয়ারের প্রথম টেস্টে অলরাউন্ড পারফর্ম করে নজর কেড়েছেন ২১ বছর বয়সী পাকিস্তানি পেসার রাজাউল্লাহ। সফর শেষে দেশে ফেরার পর ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে দেওয়া হয় ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা।
টেস্ট ক্যারিয়ারেরর প্রথম ইনিংসে বল হাতে ইংল্যান্ড অধিনায়ক জো রুটসহ মোট ৪টি উইকেট নেন রাজাউল্লাহ। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ৬৩ বলে ৮১ রানের এক দুর্দান্ত ইনিংস উপহার দেন তিনি, যেখানে ছিল ৯টি ছক্কার মার।
টেস্ট অভিষেক ইনিংসে সর্বোচ্চ (৯টি) ছক্কার রেকর্ড স্পর্শ করেন রাজাউল্লাহ। এতেই ২০০৮ সালে নিউজিল্যান্ডের টিম সাউদির গড়া রেকর্ডে ভাগ বসান তিনি। এছাড়া ৯ নম্বর ব্যাটার হিসেবে টেস্টে এক ইনিংসে সর্বাধিক ছক্কার নতুন রেকর্ডও গড়েছেন এই পাকিস্তানি অলরাউন্ডার।
এদিকে মাত্র ৪৩ বলে হাফ-সেঞ্চুরি পূরণ করে পাকিস্তানি ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ডটাও নিজের করে নিয়েছেন। আবার ইংল্যান্ডের মাটিতে টেস্টের এক ইনিংসে বেন স্টোকসের ৯টি ছক্কার রেকর্ডও স্পর্শ করেছেন।
aliul / aliul
ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো
রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’
ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান
হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল
লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল
বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়
কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ
শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ