ত্রিদেশীয় সিরিজেও খেলা হচ্ছে না নাহিদ রানার
জিম্বাবুয়ে সিরিজ চলাকালে পায়ের ইনজুরিতে পড়েছিলেন নাহিদ রানা। সেই চোটে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন টাইগার এই সেনসেশন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজে খেলা হয়নি এই পেসারের। যদিও অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন ডাক্তার দেখাতে, বর্তমানে দেশেই চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া।
মাস দেড়েক পর কদিন আগে থেকে বল হাতে অনুশীলন শুরু করেছেন নাহিদ। লম্বা ইনজুরি কাটিয়ে ছোট রান-আপে বল করছেন। মূলত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় এখনই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। বুঝেশুনেই তাকে নিয়ে এগোচ্ছে বিসিবি।
আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে থাকছেন না নাহিদ রানা এটা আগেই জানা গিয়েছিল। টেস্টের পর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ মাঠে গড়াবে। সেই সিরিজেও নাহিদকে বিশ্রামে রাখা হবে বলে আভাস পাওয়া গেছে। বিসিবি সূত্রে ঢাকা পোস্ট এমনটাই জানতে পেরেছে।
আপাতত দেশেই থাকবেন এই গতিতারকা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারেন নাহিদ। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজের একটিতে খেলবেন তিনি। কেননা দক্ষিণ আফ্রিকা সিরিজে নাহিদকে ফুল ফিট হিসেবে দলে চায় বিসিবি।
aliul / aliul
মেসির সঙ্গে শুধু এক ম্যাচ খেলবেন আরও দুই আর্জেন্টাইন
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম
বিসিবির মিডিয়া কমিটির যুগ্ন সদস্য সচিব হলেন সায়েম
সেদিন স্টেডিয়ামের ঘাস না খাওয়ায় ইংল্যান্ড কোচ আফসোস করেছিলেন
জোটার মৃত্যু নিয়ে কটূক্তি, শাস্তি পেল সৌদি ক্লাব
দুই এশিয়া কাপ জিতেও ট্রফি বুঝে পায়নি ভারত, যা ভাবছে বিসিসিআই
ঝোড়ো সেঞ্চুরিতে ব্রুকের ইতিহাস
৩৯ বছর আগের স্মৃতি মনে করালেন অলিভার পিক
ত্রিদেশীয় সিরিজেও খেলা হচ্ছে না নাহিদ রানার
আল নাসরে প্রথমবার এমন অভিজ্ঞতা হলো রোনালদোর
বার্সার সঙ্গে নতুন চুক্তি সারলেন ‘নীল নদের হালান্ড’
আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী