৩৯ বছর আগের স্মৃতি মনে করালেন অলিভার পিক
দীর্ঘ ১২ বছর পর জিম্বাবুয়ের মাটিতে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেললো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর এক যুগ পর খেলতে গিয়েই ঘটনাবহুল এক ম্যাচে জয় তুলে নিয়েছে অজিরা। এই ম্যাচেই ৩৯ বছর পর হিট উইকেটের মাধ্যমে আউট হয়েছেন কোনো অস্ট্রেলিয়ান ব্যাটার।
ঘটনাটি ৪৩তম ওভারের। কিছুটা শর্ট অব লেন্থ ডেলিভারি করেন নিউমান নিউমারি। শট খেলার জন্য কিছুটা পিছিয়ে যান অলিভার পিক। বলের সঙ্গে ব্যাটের সংযোগ হওয়ার পর শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি আরও পেছনে চলে যান। যার ফলে তার পেছনের পা লেগে স্টাম্পের বেল পড়ে যায়। ৪০ বলে ৩০ রান করে আউট হন তিনি।
এর আগে অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে শেষবার হিট আউট হয়েছিলেন অ্যালান বোর্ডার। ১৯৮৭ সালে সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হিট উইকেটের মাধ্যমে আউট হয়েছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে সবার আগে হিট আউট হয়েছিলেন সাবেক অজি ক্রিকেটার ব্রুস লাইর্ড। ১৯৮৩ সালে উইন্ডিজের বিপক্ষে ১৩ বলে ৪ রান করে অনাকাঙ্ক্ষিতভাবে আউট হয়েছিলেন তিনি। এখন পর্যন্ত হিট উইকেটের মাধ্যমে উইকেট বিলিয়েছেন মোট ছয়জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
উল্লেখ্য, ১২ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলতে গিয়ে ৫৯ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৪ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৩৫ রান করে স্বাগতিক জিম্বাবুয়ে।
aliul / aliul
মেসির সঙ্গে শুধু এক ম্যাচ খেলবেন আরও দুই আর্জেন্টাইন
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম
বিসিবির মিডিয়া কমিটির যুগ্ন সদস্য সচিব হলেন সায়েম
সেদিন স্টেডিয়ামের ঘাস না খাওয়ায় ইংল্যান্ড কোচ আফসোস করেছিলেন
জোটার মৃত্যু নিয়ে কটূক্তি, শাস্তি পেল সৌদি ক্লাব
দুই এশিয়া কাপ জিতেও ট্রফি বুঝে পায়নি ভারত, যা ভাবছে বিসিসিআই
ঝোড়ো সেঞ্চুরিতে ব্রুকের ইতিহাস
৩৯ বছর আগের স্মৃতি মনে করালেন অলিভার পিক
ত্রিদেশীয় সিরিজেও খেলা হচ্ছে না নাহিদ রানার
আল নাসরে প্রথমবার এমন অভিজ্ঞতা হলো রোনালদোর
বার্সার সঙ্গে নতুন চুক্তি সারলেন ‘নীল নদের হালান্ড’
আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী