ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ঝোড়ো সেঞ্চুরিতে ব্রুকের ইতিহাস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২৬ দুপুর ১২:১০

শ্রীলঙ্কা যেন হ্যারি ব্রুকের জন্য পয়মন্ত। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিশ্বকাপে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে সুপার এইটে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের ব্যাটার। গতকাল করলেন আরেকটি শতক, এবার শ্রীলঙ্কার বিপক্ষে। 

মাত্র ৪২ বলে ৮ চার ও ৬ ছয়ে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ব্রুক। আইসিসি পূর্ণ সদস্য দেশের প্রথম অধিনায়ক হিসেবে এক বছরের মধ্যে দুটি সেঞ্চুরির রেকর্ড হলো তার। মঙ্গলবার ক্যারিয়ার সেরা ইনিংস খেলে থেমেছেন ব্রুক। ৪৯ বলে করেছেন ১১৪ রান।

পূর্ণ সদস্য দেশের হয়ে তিনটি আন্তর্জাতিক ফরম্যাটে এক পঞ্জিকাবর্ষে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির অভিজাত তালিকায় শীর্ষে উঠে এলেন ব্রুক। ২০০৬ সালে অধিনায়ক হিসেবে সাতটি সেঞ্চুরিতে টেস্টে রেকর্ড গড়েন রিকি পন্টিং। বিরাট কোহলি ২০১৭ ও ২০১৮ সালে অধিনায়ক হিসেবে ছয়টি ওয়ানডে সেঞ্চুরি করেন। ২০২৬ সালে ব্রুক টি-টোয়েন্টিতে সিংহাসন দখল করলেন।

অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির আরেকটি অনন্য তালিকায় নাম লেখালেন ব্রুক। তার দুটি সেঞ্চুরি এসেছে ২৩ ইনিংসে, যেখানে রোহিত শর্মা ও বাবর আজম যথাক্রমে ৬২ ও ৭৮ ইনিংস খেলে তিনটি করে সেঞ্চুরি করেন।

ব্রুকের অনবদ্য ইনিংসে ৪ উইকেটে ২৫৪ রান করেছিল ইংল্যান্ড। তারপর শ্রীলঙ্কাকে ১৩৫ রানে অলআউট করে ১১৯ রানের বড় জয় পায় স্বাগতিকরা।

aliul / aliul

মেসির সঙ্গে শুধু এক ম্যাচ খেলবেন আরও দুই আর্জেন্টাইন

তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম

বিসিবির মিডিয়া কমিটির যুগ্ন সদস্য সচিব হলেন সায়েম

সেদিন স্টেডিয়ামের ঘাস না খাওয়ায় ইংল্যান্ড কোচ আফসোস করেছিলেন

জোটার মৃত্যু নিয়ে কটূক্তি, শাস্তি পেল সৌদি ক্লাব

দুই এশিয়া কাপ জিতেও ট্রফি বুঝে পায়নি ভারত, যা ভাবছে বিসিসিআই

ঝোড়ো সেঞ্চুরিতে ব্রুকের ইতিহাস

৩৯ বছর আগের স্মৃতি মনে করালেন অলিভার পিক

ত্রিদেশীয় সিরিজেও খেলা হচ্ছে না নাহিদ রানার

আল নাসরে প্রথমবার এমন অভিজ্ঞতা হলো রোনালদোর

বার্সার সঙ্গে নতুন চুক্তি সারলেন ‘নীল নদের হালান্ড’

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী

অবসর নেওয়া মেসিকে দলে ফেরাল আর্জেন্টিনা