ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মেসির সঙ্গে শুধু এক ম্যাচ খেলবেন আরও দুই আর্জেন্টাইন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২৬ দুপুর ৩:৩৯

বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে খেলার সূচি চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। উপযুক্ত বিদায় জানাতে বেনিন ম্যাচের স্কোয়াডে ডাকা হয়েছে গত আগস্টে অবসর নেওয়া লিওনেল মেসিকে। আসন্ন ফিফা উইন্ডোতে তিন ম্যাচের মধ্যে একটিতে দেখা যাবে তাকে। 

৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচ হবে মনুমেন্তালে। তার মতো শুধু এই ম্যাচেই খেলবেন দুই খেলোয়াড়। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ঘোষণা দিয়েছে, শুধু মেসি একা নন, রদ্রিগো দে পল ও জিওভানি লু সেলসোও কেবল এই ম্যাচই খেলবেন।

এএফএ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, দে পল ও লু সেলসো ৬ অক্টোবর শেষ প্রীতি ম্যাচে অংশ নেবেন। কিন্তু ৩০ আগস্ট ও ৩ অক্টোবর বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে আগের দুটি ম্যাচে তাদের খেলানো হবে না।

জানা গেছে, স্থানীয় লিগ থেকে দলে ডাক পাওয়া খেলোয়াড়দের পরের শুক্রবার ছেড়ে দিতে হবে। শেষ পর্যন্ত এই তিন ম্যাচের দলে তাদের সবাই ডাক পাবেন কি না কিংবা শুধু মেসির বিদায় ম্যাচে খেলবেন কি না দেখার অপেক্ষা। 

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে বুরকিনা ফাসোর বিপক্ষে দেখা যেতে পারে থিয়াগো আলমাদাকে। তবে অবসর নেওয়ায় নিকোলাস ওতামেন্দি ও বিশ্বকাপ ফাইনালে হাঙ্গামা বাধিয়ে নিষিদ্ধ হওয়া লিয়ান্দ্রো পারেদেস জায়গা পাবেন না। 

aliul / aliul

মিয়ানমারে পাচারের সময় ৪০০ বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক

মেসির সঙ্গে শুধু এক ম্যাচ খেলবেন আরও দুই আর্জেন্টাইন

তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম

বিসিবির মিডিয়া কমিটির যুগ্ন সদস্য সচিব হলেন সায়েম

সেদিন স্টেডিয়ামের ঘাস না খাওয়ায় ইংল্যান্ড কোচ আফসোস করেছিলেন

জোটার মৃত্যু নিয়ে কটূক্তি, শাস্তি পেল সৌদি ক্লাব

দুই এশিয়া কাপ জিতেও ট্রফি বুঝে পায়নি ভারত, যা ভাবছে বিসিসিআই

ঝোড়ো সেঞ্চুরিতে ব্রুকের ইতিহাস

৩৯ বছর আগের স্মৃতি মনে করালেন অলিভার পিক

ত্রিদেশীয় সিরিজেও খেলা হচ্ছে না নাহিদ রানার

আল নাসরে প্রথমবার এমন অভিজ্ঞতা হলো রোনালদোর

বার্সার সঙ্গে নতুন চুক্তি সারলেন ‘নীল নদের হালান্ড’

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী