মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতনের শিকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি) প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জনাব মিঠুন চৌধুরীর ওপর নির্যাতন-নিপীড়ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর ঢাকা জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে কেন্দ্রীয় কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে দেশের সার্বিক সংস্কার, মৌলিক অধিকার সুরক্ষা ও সুশাসন নিশ্চিত করতে দলের পক্ষে ২১ দফা কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী বলেন, "দীর্ঘ নির্যাতন, ১৮ দিনের গুম এবং কারাবাসের চরম প্রতিকূলতা সত্ত্বেও আমি রাজনৈতিক বিশ্বাস থেকে সরে যাইনি। গণমানুষের অধিকার, সামাজিক ন্যায়বিচার ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠাই বিজেপির মূল লক্ষ্য।"
২১ দফা কর্মপরিকল্পনার উল্লেখযোগ্য দিকসমূহ:
শিক্ষা ও কর্মসংস্থান: সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমুখী ও কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার প্রদান, প্রতিটি উপজেলায় আধুনিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যের কর্মসংস্থান নিশ্চিত করা।
রাষ্ট্রীয় সংস্কার ও আইন: দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ ব্যবস্থা প্রবর্তন, নাগরিক অধিকার পরিপন্থী আইন বাতিল বা সংশোধন এবং দুর্নীতি প্রতিরোধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ।
অর্থনীতি ও ঋণ ব্যবস্থা: ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণের সুযোগ তৈরি, খেলাপী ঋণ আদায়ে কার্যকর আইন প্রয়োগ এবং কৃষকদের সুরক্ষায় স্বল্প সুদে ঋণ ও কৃষি বীমা চালু করা।
স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা: সার্বজনীন স্বাস্থ্যবীমা চালু, কর্মরত মা-বাবার জন্য মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটির নিশ্চয়তা এবং গণমাধ্যমকর্মীদের জন্য আবাসন ও চিকিৎসার সুযোগ সৃষ্টি করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ ও বক্তব্য রাখেন—দৈনিক নবজীবনের উপদেষ্টা সম্পাদক মো. দুলাল মিয়া, ইসলামী সমাজতান্ত্রিক দলের সভাপতি মো. তাকবুল ইসলাম, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান টিপু সুলতান, ওলামা সমন্বয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গবেষক এস. এম. সারোয়ার, চেয়ারম্যান মো. আকবর হোসেন ফাইটন, নতুন বাংলা সাধারণ জনতা লীগের নারায়ণ দত্ত, ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির মহাসচিব বোরহান উদ্দিন মিন্টু, বাংলাদেশ ট্রাস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাদেকুল ইসলাম চৌধুরী, বিজেএফ নেতা আল মামুন এবং শুমি আক্তারসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা একটি আধুনিক, মানবিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ