‘ফ্যাসিস্ট স্যালুট’ দেওয়ায় স্টেডিয়ামে ১৬ সমর্থক নিষিদ্ধ
ইতালিয়ান ফুটবল ক্লাব এএস রোমার ১৬ সমর্থককে নিষিদ্ধ করেছে দেশটির পুলিশ। এর আগে তাদের বিরুদ্ধে সোজা হাত উঁচু করে ফ্যাসিবাদী অভিবাদন (স্যালুট) দেওয়ার অভিযোগ উঠেছিল। এক বিবৃতিতে রোম পুলিশ জানিয়েছে, সিরি আ’য় আতালান্তার বিপক্ষে রোমার হোম ম্যাচে ওই অনাকাঙ্ক্ষিত উদযাপন করায় ১৬ সমর্থক ইতালির সকল স্টেডিয়ামে নিষিদ্ধ।
পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই নিষেধাজ্ঞার মেয়াদ এক থেকে পাঁচ বছর পর্যন্ত এবং তা বিদেশে অনুষ্ঠিত এএস রোমার ম্যাচ ও জাতীয় ফুটবল দলের ম্যাচের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ ছাড়া সমর্থকদের মধ্যে চারজনকে এএস রোমার ম্যাচ চলাকালে পুলিশকে নিজেদের উপস্থিতির তথ্য জানাতে হবে।
এর আগে ৫ সেপ্টেম্বর সিরি আয় মারিও হারমোসো ও মাতিয়াস সুলের শেষ মুহূর্তের দুটি গোলে এএস রোমা ২-১ ব্যবধানে আতালান্তাকে হারায়। পরে স্টেডিয়ামের ‘কার্ভা সুদ’ অংশে থাকা কট্টর সমর্থকরা ফ্যাসিবাদী কায়দায় স্যালুট দিয়ে রোমার জয় উদযাপন করে।
ইতালিয়ান ফুটবলে ‘আল্ট্রাস’ নামে পরিচিত কট্টর সমর্থকদের বিভিন্ন দলের মধ্যে উগ্র-ডানপন্থী মনোভাবের বহিঃপ্রকাশের ঘটনা বিরল নয়। রাষ্ট্রীয় আইনজীবীরা কিছু আল্ট্রাস সদস্যের সঙ্গে সংঘবদ্ধ অপরাধ এবং উগ্র-ডান ও চরমপন্থী নেটওয়ার্কের যোগসূত্রও খুঁজে পেয়েছেন।
যদিও ইতালিতে সকল পরিস্থিতিতে ফ্যাসিবাদী স্যালুট প্রদর্শনকে স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়নি। আদালত প্রতিটি ঘটনা বা মামলাকে স্বতন্ত্রভাবে বিবেচনা করে থাকে। তবে ফ্যাসিবাদী দলের পুনরুত্থান এবং জাতিগত বিদ্বেষ উসকে দেওয়া নিষিদ্ধকারী আইনের আওতায় এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
aliul / aliul
হালান্ডের বিতর্কিত পেনাল্টি নিয়ে যা বলছেন কোচ
মেসি-এমবাপেরা কেন ফুটবল ক্লাব কিনছেন?
৮ অধিনায়কের ৮ ক্যাপ, উচ্ছ্বসিত মিঠুনরা
‘ফ্যাসিস্ট স্যালুট’ দেওয়ায় স্টেডিয়ামে ১৬ সমর্থক নিষিদ্ধ
কোনো ম্যাচ না খেলেও সেমি ফাইনালে যেতে পারে বাংলাদেশ
১৫ বছরেই কোটি কোটি টাকা আয়, ঝুঁকিতে বৈভবের ক্যারিয়ার!
মিয়ানমারে পাচারের সময় ৪০০ বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক
মেসির সঙ্গে শুধু এক ম্যাচ খেলবেন আরও দুই আর্জেন্টাইন
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম
বিসিবির মিডিয়া কমিটির যুগ্ন সদস্য সচিব হলেন সায়েম
সেদিন স্টেডিয়ামের ঘাস না খাওয়ায় ইংল্যান্ড কোচ আফসোস করেছিলেন
জোটার মৃত্যু নিয়ে কটূক্তি, শাস্তি পেল সৌদি ক্লাব