ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

৮ অধিনায়কের ৮ ক্যাপ, উচ্ছ্বসিত মিঠুনরা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২৬ বিকাল ৬:৪৪

দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে নতুন দিগন্তের সূচনা হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ৮ বিভাগের ৮ অধিনায়কের মাথায় পরিয়ে দেওয়া হয়েছে ব্যাগি ক্যাপ। অধিনায়কদের মাথায় ক্যাপ পরিয়ে দেন সাবেক ক্রিকেটাররা। 

ক্যাপ পেয়ে কথা বলেছেন খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তিনি বলছিলেন, 'আমরা ঘরোয়া ক্রিকেট খেলিই তো আন্তর্জাতিক ক্রিকেট প্রভাব রাখার জন্য। টেস্টের কারণেই যেহেতু প্রথম শ্রেণির ক্রিকেট খেলাটা আসছে, ব্যাগি ক্যাপটা তো আপনারা জানেন টেস্টের একটা প্রতীক। এখানে রঙটা ম্যাটার করে না। আমরা যে রঙই পেয়েছি সেটাকেই আমরা ওউন করব। অন্তত আমরা জানতে পারলাম আমাদের একটা রঙ আছে। এটাকে ওউন করা খুব গুরুত্বপূর্ণ।'

মিঠুন জানান প্রথম শ্রেণীর ক্রিকেট উন্নত মানেই সব ভালো, 'যে দেশের প্রথম শ্রেণির ক্রিকেট যত ভালো সেই দেশের টেস্ট ক্রিকেট ততো ভালো। এটা শুধু মুখে মুখেই এতদিন হয়েছে, সেটার মানদন্ড যেরকম হওয়া উচিত সেটা কখনোই হয়নি। কিন্তু এবার হচ্ছে এজন্য খেলোয়াড়রা সবাই খুশি।'

পরে এ দলের খেলা নিয়ে মিঠুন বলেন, 'অবশ্যই, খেলতে ('এ' দলের হয়ে খেলতে) পারলে তো ভালো হতো। আপনারা জানেন ওইখানে তিনটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচই কিন্তু হয়নি। হয়তবা সবগুলো ম্যাচ হলে সুযোগ আসতে পারতো। যেহেতু ম্যাচ হয়নি সেটা নিয়ে কথা বলার মতো আসলে কিছু নেই।'

প্রসঙ্গত, জাতীয় ক্রিকেট লিগের চার দিনের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুম। আগামী ৩ অক্টোবর দেশের চার ভেন্যুতে মাঠে গড়াবে জাতীয় লিগের প্রথম ধাপের আট দলের খেলা।

মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে এবারের জাতীয় লিগের মোট ৪টি ম্যাচ। দেশের ৮টি বিভাগীয় দল নিয়ে আয়োজিত প্রথম শ্রেণির এই টুর্নামেন্ট চলবে প্রায় দুই মাস ব্যাপী। 

আগামী ১৭ নভেম্বর শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে পর্দা নামবে জাতীয় লিগের। উদ্বোধনী রাউন্ডে মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হবে ঢাকা। এ ছাড়া খুলনা বিভাগীয় স্টেডিয়ামে লড়বে খুলনা ও বরিশাল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট ও ময়মনসিংহ এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খেলবে চট্টগ্রাম ও রাজশাহী।

aliul / aliul

হালান্ডের বিতর্কিত পেনাল্টি নিয়ে যা বলছেন কোচ

মেসি-এমবাপেরা কেন ফুটবল ক্লাব কিনছেন?

৮ অধিনায়কের ৮ ক্যাপ, উচ্ছ্বসিত মিঠুনরা

‘ফ্যাসিস্ট স্যালুট’ দেওয়ায় স্টেডিয়ামে ১৬ সমর্থক নিষিদ্ধ

কোনো ম্যাচ না খেলেও সেমি ফাইনালে যেতে পারে বাংলাদেশ

১৫ বছরেই কোটি কোটি টাকা আয়, ঝুঁকিতে বৈভবের ক্যারিয়ার!

মিয়ানমারে পাচারের সময় ৪০০ বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক

মেসির সঙ্গে শুধু এক ম্যাচ খেলবেন আরও দুই আর্জেন্টাইন

তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম

বিসিবির মিডিয়া কমিটির যুগ্ন সদস্য সচিব হলেন সায়েম

সেদিন স্টেডিয়ামের ঘাস না খাওয়ায় ইংল্যান্ড কোচ আফসোস করেছিলেন

জোটার মৃত্যু নিয়ে কটূক্তি, শাস্তি পেল সৌদি ক্লাব

দুই এশিয়া কাপ জিতেও ট্রফি বুঝে পায়নি ভারত, যা ভাবছে বিসিসিআই