নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ
২০২৭ সালের মার্চে নেপালের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৬, ২৮ এবং ৩০ মার্চ। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে কাঠমুন্ডুতে।
এই দ্বিপাক্ষিক সিরিজটি খেলতে নেপাল শুরুতে আগ্রহ দেখায়। তাদের প্রস্তাবে এবার সাড়া দিয়েছে বিসিবি। গত শনিবার ক্রিকেট অপারেশন্স কমিটির ইনচার্জ শাহরিয়ার নাফীস গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছিলেন, 'নেপাল ক্রিকেট বোর্ড আমাদের কাছে বেশ কিছুদিন আগেই একটা প্রস্তাব পাঠিয়েছিল। যেখানে ওরা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলার একটা আগ্রহ প্রকাশ করেছে।'
তখনই নাফিসের কথায় এই সিরিজ নিয়ে সবুজ সংকেত মিলেছিল, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই বিষয়কে খুব পজিটিভলি নিয়েছে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে কথা হচ্ছে।'
aliul / aliul
এমবাপে-ভিনিসিয়ুসের কাণ্ডে স্পেনে বিতর্ক, প্রশ্নের মুখে রিয়াল মাদ্রিদ
১৫ বছরের গ্যাব্রিয়েলকে নিয়ে শীর্ষ ক্লাবগুলোর কাড়াকাড়ি!
নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ
হালান্ডের বিতর্কিত পেনাল্টি নিয়ে যা বলছেন কোচ
মেসি-এমবাপেরা কেন ফুটবল ক্লাব কিনছেন?
৮ অধিনায়কের ৮ ক্যাপ, উচ্ছ্বসিত মিঠুনরা
‘ফ্যাসিস্ট স্যালুট’ দেওয়ায় স্টেডিয়ামে ১৬ সমর্থক নিষিদ্ধ
কোনো ম্যাচ না খেলেও সেমি ফাইনালে যেতে পারে বাংলাদেশ
১৫ বছরেই কোটি কোটি টাকা আয়, ঝুঁকিতে বৈভবের ক্যারিয়ার!
মিয়ানমারে পাচারের সময় ৪০০ বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক
মেসির সঙ্গে শুধু এক ম্যাচ খেলবেন আরও দুই আর্জেন্টাইন
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম