১৫ বছরের গ্যাব্রিয়েলকে নিয়ে শীর্ষ ক্লাবগুলোর কাড়াকাড়ি!
মাত্র ১৫ বছর বয়সেই ম্যানচেস্টার ইউনাইটেডের ভবিষ্যৎ তারকা হিসেবে আলোচনায় উঠে এসেছেন জেজে গ্যাব্রিয়েল। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কিড মেসি’ নামে পরিচিত এই কিশোরকে ঘিরে এবার ওল্ড ট্রাফোর্ডে তৈরি হয়েছে বড় অস্বস্তি। ইউনাইটেড ছাড়ার দাবি জানিয়েছেন গ্যাব্রিয়েল, এমনকি ক্লাবের সঙ্গে তার রেজিস্ট্রেশনও অবিলম্বে বাতিল করার আবেদন করেছেন তিনি।
মঙ্গলবার প্রথম এই খবর সামনে আসে। অথচ এর এক দিন পরই ব্রাইটনের বিপক্ষে কারাবাও কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে মাত্র ১৫ বছর বয়সে ইউনাইটেডের হয়ে সিনিয়র প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল গ্যাব্রিয়েলের। সেই অভিষেক এখন অনিশ্চিত। বরং আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, ইউনাইটেড ছাড়লে গ্যাব্রিয়েলের পরবর্তী ঠিকানা কোথায় হবে।
স্ট্যান্ডার্ড স্পোর্ট জানিয়েছে, এখনো কোনো নির্দিষ্ট ক্লাবকে নিজের পছন্দ হিসেবে বেছে নেননি গ্যাব্রিয়েল। তবে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর প্রায় সবাই যে তাকে পেতে আগ্রহী হবে, সেটিই স্বাভাবিক। গত বছরও তাকে নিয়ে এমন আগ্রহ ছিল। তখন অবশ্য ইউনাইটেডেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এই কিশোর।
আর্সেনাল ছিল সেই ক্লাবগুলোর একটি। গ্যাব্রিয়েল এখন বাজারে উঠলে উত্তর লন্ডনের ক্লাবটি আবারও পরিস্থিতি খতিয়ে দেখবে বলে ধারণা করা হচ্ছে। সেখানে গ্যাব্রিয়েল ও তার পরিবারকে বোঝানোর অন্যতম যুক্তি হতে পারে একাডেমি থেকে মূল দলে ওঠার পরিষ্কার পথ। বুকায়ো সাকা ও মাইলস লুইস-স্কেলির মতো খেলোয়াড়েরা হেল এন্ড থেকে উঠে সেই পথ তৈরি করেছেন।
আর্সেনাল আরও উদাহরণ দিতে পারে ম্যাক্স ডাউম্যানের। ১৫ বছর বয়সেই চ্যাম্পিয়নস লিগে খেলা এই তরুণ ইতিমধ্যে প্রিমিয়ার লিগে ছয়টি ম্যাচেও মাঠে নেমেছেন। বয়স না দেখে প্রতিভাবান তরুণদের সুযোগ দেওয়ার এই নীতি গ্যাব্রিয়েলের কাছেও আকর্ষণীয় হতে পারে। একই সঙ্গে আর্সেনালের লেফট উইঙ্গার নেওয়ার চলমান আগ্রহও তাকে ভবিষ্যতে মিকেল আর্তেতার পরিকল্পনায় জায়গা করে নেওয়ার সম্ভাবনা দেখাতে পারে।
গ্যাব্রিয়েলকে নিয়ে চেলসির আগ্রহের গল্পটাও পুরোনো। লন্ডনে জন্ম নেওয়া এই কিশোর একসময় চেলসির একাডেমিতেও ছিল। ফলে ইউনাইটেড ছাড়লে তাকে আবার ফিরিয়ে আনার কথা ভাবতে পারে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।
তবে চেলসির সামনে রয়েছে নিয়মগত বাধা। প্রিমিয়ার লিগ বা ইংলিশ ফুটবল লিগের কোনো ক্লাব থেকে নেওয়া একাডেমি খেলোয়াড়কে ডিসেম্বরের আগে নিবন্ধন করতে পারবে না তারা। আর্থিক প্রতিবেদন, তৃতীয় পক্ষের বিনিয়োগ ও যুব উন্নয়নসংক্রান্ত প্রিমিয়ার লিগের নিয়ম ভাঙার কারণে চেলসির ওপর বর্তমানে ৯ মাসের নিষেধাজ্ঞা রয়েছে।
ম্যানচেস্টার সিটির আগ্রহও নতুন নয়। গত বছর গ্যাব্রিয়েলকে দলে নেওয়ার চেষ্টা করেছিল সিটিও। ইউনাইটেডে তার বর্তমান পরিস্থিতি তৈরি হওয়ায় সেই আগ্রহ আবারও জেগে উঠতে পারে। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের একাডেমি থেকে তরুণ প্রতিভা আদান-প্রদানের নজিরও রয়েছে।
তবে গ্যাব্রিয়েলের গন্তব্য ইংল্যান্ডের বাইরেও হতে পারে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও পিএসজির মতো ইউরোপের বড় ক্লাবগুলোর দরজাও তার জন্য খোলা বলে মনে করা হচ্ছে। এ ক্ষেত্রে গ্যাব্রিয়েলের আইরিশ পাসপোর্ট থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ হতে পারে। তার বাবা জো ও’সিয়ারুয়িল আর্সেনালের হয়ে খেলেছেন এবং রিপাবলিক অব আয়ারল্যান্ডের সাবেক ফুটবলার।
aliul / aliul
এমবাপে-ভিনিসিয়ুসের কাণ্ডে স্পেনে বিতর্ক, প্রশ্নের মুখে রিয়াল মাদ্রিদ
১৫ বছরের গ্যাব্রিয়েলকে নিয়ে শীর্ষ ক্লাবগুলোর কাড়াকাড়ি!
নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ
হালান্ডের বিতর্কিত পেনাল্টি নিয়ে যা বলছেন কোচ
মেসি-এমবাপেরা কেন ফুটবল ক্লাব কিনছেন?
৮ অধিনায়কের ৮ ক্যাপ, উচ্ছ্বসিত মিঠুনরা
‘ফ্যাসিস্ট স্যালুট’ দেওয়ায় স্টেডিয়ামে ১৬ সমর্থক নিষিদ্ধ
কোনো ম্যাচ না খেলেও সেমি ফাইনালে যেতে পারে বাংলাদেশ
১৫ বছরেই কোটি কোটি টাকা আয়, ঝুঁকিতে বৈভবের ক্যারিয়ার!
মিয়ানমারে পাচারের সময় ৪০০ বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক
মেসির সঙ্গে শুধু এক ম্যাচ খেলবেন আরও দুই আর্জেন্টাইন
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম