ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

এমবাপে-ভিনিসিয়ুসের কাণ্ডে স্পেনে বিতর্ক, প্রশ্নের মুখে রিয়াল মাদ্রিদ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২৬ রাত ৮:৮

জুলাইয়ের শেষ দিকে মরক্কোর নাগরিকরা দলে স্পেনের সীমান্তবর্তী শহর সেউতায় প্রবেশের চেষ্টা চালায়। তাদের মধ্যে ফিরেও যায় বেশিরভাগ। ওই সময় হতাহতের ঘটনা ঘটে। তবে মরক্কো ও স্পেনের মাঝে সম্পর্কের ওই টানাপোড়েনের মাঝে সেউতার সমর্থনে লা লিগার এক ম্যাচে বিশেষ টি-শার্ট পরেছেন ফুটবলাররা। কিন্তু সেটি বুকের কাছে গুটিয়ে রেখে বিতর্কের মুখে পড়েছেন রিয়াল মাদ্রিদের তিন ফুটবলার।

গতকাল (মঙ্গলবার) লা লিগায় রিয়াল মাদ্রিদ ও এলচের ম্যাচের আগে খেলোয়াড়দের বিশেষ ওই টি-শার্ট পরার কথা ছিল। তবে রিয়ালের তারকা কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র ও ইব্রাহিমা কোনাতে টি-শার্ট পরলেও সেটি বুকের কাছে গুটিয়ে রেখেছিলেন, ফলে বার্তার কিছু অংশ দেখা যায়নি। এ ছাড়া ম্যাচ শুরুর আগে এলচের খেলোয়াড় ও রেফারিদের সঙ্গে করমর্দনের আগেই এমবাপে-ভিনি সেই টি-শার্ট খুলে ফেলেন।

ওই ঘটনায় পক্ষে-বিপক্ষে বেশ আলোচনা চলছে। ৩-২ গোলে রিয়াল মাদ্রিদের জয়ের পর অবশ্য এ নিয়ে ফুটবলাররা কথা বলেননি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে তো আর প্রতিক্রিয়া থেমে নেই। কেউ কেউ মনে করছেন, খেলোয়াড়রা অভিবাসীদের দুর্দশার প্রতি সংহতি জানিয়েছেন। আবার কেউ তাদের সমালোচনা করে বলেছেন, সেউতার স্প্যানিশ নাগরিকদের প্রতি পূর্ণ সমর্থন দেখাননি তারা।

আবার টি-শার্টে সেউতার পক্ষে অবস্থানের আয়োজক ব্যবসায়ী সংগঠনকেও দায়ী করেছেন কেউ কেউ। ক্রীড়া ধারাভাষ্যকার সান্তিয়াগো সেগুরোলা রেডিও ‘ওন্দা সেরো’তে বলেন, ‘এর পেছনে থাকা ব্যবসায়ীরা নির্বোধ। তারা পুরোপুরি সীমা ছাড়িয়ে গেছেন এবং খেলোয়াড়দের একটি অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছেন, তাদের নির্দিষ্ট অবস্থান নিতে বাধ্য করেছেন। এখন মানুষ খেলোয়াড়দের জবাবদিহির মধ্যে ফেলছে।’

টি-শার্টগুলো তৈরি ও বিতরণ করেছে ভ্যালেন্সিয়া অঞ্চলের পূর্বাঞ্চলের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী একটি ব্যবসায়ী সংগঠন। লা লিগা জানিয়েছে, ম্যাচের আগে আনুষ্ঠানিক কোনো বার্তা প্রদর্শনের ক্ষেত্রে যে নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করা হয়, সে অনুযায়ী তারা উদ্যোগটির অনুমোদন দিয়েছে। এতে সম্মতি দিয়েছিল এলচে ও রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষও।

রিয়াল মাদ্রিদ জানিয়েছে, টি-শার্ট পরার উদ্দেশ্য ছিল ‘সেউতার প্রতি সমর্থন দেখানো’। শহরটিতে এখনও কয়েক হাজার অভিবাসী অবস্থান করছেন এবং তাদের প্রয়োজন মেটাতে সেউতা কর্তৃপক্ষকে সংগ্রাম করতে হচ্ছে। সেউতার পক্ষে অবস্থান নেওয়া টি-শার্টে লেখা ছিল, ‘আমরা সবাই সেউতার মানুষ।’ আর ওপরে ছিল একটি মাছের (ম্যাকারেল) প্রতিকৃতি। যা সমুদ্র তীরবর্তী মানুষকে নির্দেশ করা হয়েছে।

aliul / aliul

এমবাপে-ভিনিসিয়ুসের কাণ্ডে স্পেনে বিতর্ক, প্রশ্নের মুখে রিয়াল মাদ্রিদ

১৫ বছরের গ্যাব্রিয়েলকে নিয়ে শীর্ষ ক্লাবগুলোর কাড়াকাড়ি!

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

হালান্ডের বিতর্কিত পেনাল্টি নিয়ে যা বলছেন কোচ

মেসি-এমবাপেরা কেন ফুটবল ক্লাব কিনছেন?

৮ অধিনায়কের ৮ ক্যাপ, উচ্ছ্বসিত মিঠুনরা

‘ফ্যাসিস্ট স্যালুট’ দেওয়ায় স্টেডিয়ামে ১৬ সমর্থক নিষিদ্ধ

কোনো ম্যাচ না খেলেও সেমি ফাইনালে যেতে পারে বাংলাদেশ

১৫ বছরেই কোটি কোটি টাকা আয়, ঝুঁকিতে বৈভবের ক্যারিয়ার!

মিয়ানমারে পাচারের সময় ৪০০ বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক

মেসির সঙ্গে শুধু এক ম্যাচ খেলবেন আরও দুই আর্জেন্টাইন

তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম

বিসিবির মিডিয়া কমিটির যুগ্ন সদস্য সচিব হলেন সায়েম