ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের ‘জাল’ থেকে বাংলাদেশকে ‘মুক্তি’ দিল আফগানিস্তান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২৬ রাত ৯:৪৪

৩ নভেম্বর ২০১৯। টি–টুয়েন্টি সংস্করণে সর্বশেষ ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ভারতের বিপক্ষে টি–টুয়েন্টিতে যেখানেই খেলেছে বাংলাদেশ, ফল একটাই—পরাজয়।

এই সময়ে ভারতের বিপক্ষে টানা ৯ ম্যাচ হেরেছে বাংলাদেশ। এত দিন টি–টুয়েন্টিতে কোনো দলের বিপক্ষে টানা জয়ের তালিকায় এটিই ছিল ভারতের সেরা সাফল্য। ভারতের বিপক্ষে টানা হারের এই শীর্ষস্থান থেকে বাংলাদেশকে অবশেষে মুক্তি দিয়েছে আফগানিস্তান।

গতকাল দিল্লিতে তিন ম্যাচ টি–টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে আফগানিস্তান। ভারতের বিপক্ষে টি–টুয়েন্টিতে এটি আফগানিস্তানের টানা দশম হার।

সিরিজে প্রথম ম্যাচে হেরে ভারতের বিপক্ষে টানা হারে বাংলাদেশের সঙ্গে শীর্ষ উঠেছিল আফগানিস্তান। ২০১০ সাল থেকে টি–টুয়েন্টিতে ভারতের বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারেনি দলটি। ২০২৪ সালের জানুয়ারিতে অবশ্য একটি ম্যাচে ড্র করেছিল আফগানিস্তান, যদিও সুপার ওভারে হেরে যায় তারা।

তালিকায় তৃতীয় জিম্বাবুয়ে। টি–টুয়েন্টিতে ভারতের বিপক্ষে টানা ৮ ম্যাচ হেরেছে তারা। তবে একটা জায়গায় জিম্বাবুয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে—ভারতের বিপক্ষে তাদের টি–টুয়েন্টি জয় আছে ৩টি। সর্বশেষটি ২০২৪ সালের জুলাইয়ে।

এরপর থেকে ভারতের বিপক্ষে টানা ৮ ম্যাচ হেরেছে জিম্বাবুয়ে। ২০২৪ সালের আগে ২০১৫ ও ২০১৬ সালেও ভারতকে হারিয়েছিল জিম্বাবুয়ে। অর্থাৎ, সর্বশেষ ৮ ম্যাচে হারলেও ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের গল্পটা পুরোপুরি একতরফা নয়।

ভারতের বিপক্ষে টানা হারের তালিকায় বাংলাদেশের নাম আছে দুবার। ২০১৯–২৫ সময়ে ৯ ম্যাচ, আর তার আগে ২০০৯–১৮ সময়ে টানা ৮ ম্যাচ। যেন ভারতের বিপক্ষে হারের তালিকায় বাংলাদেশ নিয়মিতই ‘অতিথি’!

এই তালিকায় আয়ারল্যান্ডও আছে। ভারতের বিপক্ষে টানা ৮ ম্যাচ হেরেছিল তারা। তবে গত জুনে সেই গল্পের ইতি টেনেছে আইরিশরা। ভারতকে টানা দুই ম্যাচ হারিয়ে সিরিজও জিতে নিয়েছে। অর্থাৎ তালিকায় নাম থাকলেও সেখান থেকে বের হওয়ার পথ যে আছে, সেটাও দেখিয়ে দিয়েছে আয়ারল্যান্ড।

শান্তা / শান্তা

আর্জেন্টাইন মিডফিল্ডারের সঙ্গে ধাক্কাধাক্কি রোনালদোর

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি

ভারতের ‘জাল’ থেকে বাংলাদেশকে ‘মুক্তি’ দিল আফগানিস্তান

এমবাপে-ভিনিসিয়ুসের কাণ্ডে স্পেনে বিতর্ক, প্রশ্নের মুখে রিয়াল মাদ্রিদ

১৫ বছরের গ্যাব্রিয়েলকে নিয়ে শীর্ষ ক্লাবগুলোর কাড়াকাড়ি!

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

হালান্ডের বিতর্কিত পেনাল্টি নিয়ে যা বলছেন কোচ

মেসি-এমবাপেরা কেন ফুটবল ক্লাব কিনছেন?

৮ অধিনায়কের ৮ ক্যাপ, উচ্ছ্বসিত মিঠুনরা

‘ফ্যাসিস্ট স্যালুট’ দেওয়ায় স্টেডিয়ামে ১৬ সমর্থক নিষিদ্ধ

কোনো ম্যাচ না খেলেও সেমি ফাইনালে যেতে পারে বাংলাদেশ

১৫ বছরেই কোটি কোটি টাকা আয়, ঝুঁকিতে বৈভবের ক্যারিয়ার!

মিয়ানমারে পাচারের সময় ৪০০ বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক