ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২৬ রাত ৯:৪৮

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে কোটি সমর্থকের আবেগের সঙ্গে জড়িয়ে আছেন লিওনেল মেসি। এবার তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটতে যাচ্ছে। নীল-সাদা জার্সিতে শেষবারের মতো তাকে মাঠে দেখার অপেক্ষাও শেষ হতে যাচ্ছে।
ইতালিয়ান সাংবাদিক ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে জানা গেছে, আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামবেন মেসি। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বেনিনের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত দলে মেসিকে রেখেছেন।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বেনিনের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত দলে মেসিকে রেখেছেন।
বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসি কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের। এরপর থেকেই জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলা নিয়ে চলছিল আলোচনা। জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ কবে হবে, সেই অপেক্ষায় ছিলেন আর্জেন্টিনার সমর্থকেরাও। এবার রোমানোর এই ঘোষণায় সেই অপেক্ষার অবসানের ইঙ্গিত মিলল।
আর্জেন্টিনার জার্সিতে মেসির প্রতিটি ম্যাচই সমর্থকদের কাছে বিশেষ। তবে ৬ অক্টোবরের ম্যাচটি হতে যাচ্ছে ভিন্ন আবেগের। কারণ, মনুমেন্টালের গ্যালারিতে সেদিন শুধু একজন ফুটবলারকে খেলতে দেখার অপেক্ষা থাকবে না, থাকবে প্রিয় এক তারকাকে বিদায় জানানোর মুহূর্তও।

শান্তা / শান্তা

আর্জেন্টাইন মিডফিল্ডারের সঙ্গে ধাক্কাধাক্কি রোনালদোর

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি

ভারতের ‘জাল’ থেকে বাংলাদেশকে ‘মুক্তি’ দিল আফগানিস্তান

এমবাপে-ভিনিসিয়ুসের কাণ্ডে স্পেনে বিতর্ক, প্রশ্নের মুখে রিয়াল মাদ্রিদ

১৫ বছরের গ্যাব্রিয়েলকে নিয়ে শীর্ষ ক্লাবগুলোর কাড়াকাড়ি!

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

হালান্ডের বিতর্কিত পেনাল্টি নিয়ে যা বলছেন কোচ

মেসি-এমবাপেরা কেন ফুটবল ক্লাব কিনছেন?

৮ অধিনায়কের ৮ ক্যাপ, উচ্ছ্বসিত মিঠুনরা

‘ফ্যাসিস্ট স্যালুট’ দেওয়ায় স্টেডিয়ামে ১৬ সমর্থক নিষিদ্ধ

কোনো ম্যাচ না খেলেও সেমি ফাইনালে যেতে পারে বাংলাদেশ

১৫ বছরেই কোটি কোটি টাকা আয়, ঝুঁকিতে বৈভবের ক্যারিয়ার!

মিয়ানমারে পাচারের সময় ৪০০ বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক