অস্ট্রেলিয়ার কোচের দায়িত্বে মনোযোগ দিতে অবসর নিলেন রিশাদের সতীর্থ
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড। গত বছর তিনি অস্ট্রেলিয়া জাতীয় দলের পরামর্শক হিসেবে দায়িত্ব পেলেও ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলা চালিয়ে যান। এবার সেখান থেকেও অবসরের ঘোষণা দিলেন ওয়েড।
আগেই অস্ট্রেলিয়া জাতীয় দলের সীমিত ওভারের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ক্রিকেটে ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। সেই দায়িত্বে পুরোপুরি মনোযোগ দেওয়ার লক্ষ্যে ২০২৬-২৭ মৌসুম শুরুর আগে বিগ ব্যাশের ক্যারিয়ারে ইতি টানলেন ওয়েড। গত মৌসুমেও তার সঙ্গে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলেছেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়েড বিবিএলের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হিসেবেই এই লিগকে বিদায় জানাচ্ছেন। ২০১১-১২ মৌসুমে উদ্বোধনী আসরে মেলবোর্ন স্টার্সের হয়ে শেন ওয়ার্নের সঙ্গে খেলার মধ্য দিয়ে তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন। স্টার্সের হয়ে ১৬টি এবং মেলবোর্ন রেনেগেডসের হয়ে ১৩টি ম্যাচ খেলার পর তিনি নিজ রাজ্য তাসমানিয়ায় ফিরে আসেন এবং হোবার্ট হারিকেন্সের হয়ে ৯০টি ম্যাচ খেলেন।
এখনও বিগ ব্যাশের সর্বকালের রানসংগ্রাহকের তালিকায় নবম স্থানে আছেন ওয়েড। হারিকেন্সের জার্সিতে তার চেয়ে বেশি রান করেছেন কেবল বেন ম্যাকডারমট ও ডি’আরর্কি শর্ট। তবে ব্যক্তিগত সর্বোচ্চ (অপরাজিত ১৩০) রানের দিক থেকে ওয়েড এখনও সবার ওপরে। ২০২৪-২৫ বিগ ব্যাশে প্রথম শিরোপা জয়ের পথে হোবার্টের অন্যতম প্রধান নায়ক ছিলেন ওয়েড।
৩৮ বছর বয়সী এই ক্রিকেটারের বিদায়ে শুভেচ্ছা জানিয়েছে হোবার্ট হারিকেন্স। ফ্র্যাঞ্চাইজিটির কোচ জেফ ভন বলছেন, ‘সবসময়ই আপনার দলে চাইবেন এমন ক্রিকেটারদের মধ্যে অন্যতম ওয়েডি। অবিশ্বাস্যভাবে সে প্রতিযোগিতা করত, দ্রুতই ম্যাচ বদলে দেওয়ার সামর্থ্য ছিল তার। একইসঙ্গে নিজের সঙ্গীদের জন্য রেখে যাওয়া তার শিক্ষাটাও গুরুত্বপূর্ণ। তার খুবই অসাধারণ ক্রিকেট মস্তিষ্ক এবং সেসব জ্ঞান অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া ও চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার কাজটা করতেন। ফলে উপকৃত হয়েছে তার সতীর্থরা।’
aliul / aliul
জার্মানির দুটি পৃথক স্কোয়াড ঘোষণা করলেন ক্লপ, বাদ ‘সর্বোচ্চ গোলদাতা’
যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান
এশিয়ান গেমসের আগে দুঃসংবাদ পেল ভারত
মেসির রেকর্ড ভাঙলেন রাফিনিয়া, বার্সেলোনা গড়ল ইতিহাস
অস্ট্রেলিয়ার কোচের দায়িত্বে মনোযোগ দিতে অবসর নিলেন রিশাদের সতীর্থ
রাফিনিয়ার হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল
মেসির মাইলফলক গোলে ক্যাম্পেওনেস কাপ জিতল মায়ামি
৫০ বছরে প্রথমবার এমন লজ্জার হার ম্যানচেস্টার ইউনাইটেডের
অস্ট্রেলিয়ার কোচের দায়িত্বে মনোযোগ দিতে অবসর নিলেন রিশাদের সতীর্থ
আর্জেন্টাইন মিডফিল্ডারের সঙ্গে ধাক্কাধাক্কি রোনালদোর
আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি
ভারতের ‘জাল’ থেকে বাংলাদেশকে ‘মুক্তি’ দিল আফগানিস্তান