ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মেসির রেকর্ড ভাঙলেন রাফিনিয়া, বার্সেলোনা গড়ল ইতিহাস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২৬ দুপুর ১:০

উড়ছেন রাফিনিয়া-ইয়ামাল, উড়ছে বার্সেলোনাও। লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নিজেদের ইতিহাসে প্রথমবার ৬ ম্যাচে ২৮ গোল করেছে। লিগের ইতিহাসে তাদের চেয়ে বেশি গোলের রেকর্ড আছে কেবল এক দলের (১৯৪০-৪১ মৌসুমে সেভিয়া প্রথম ৬ ম্যাচে ৩২ গোল)। তবে বার্সা নিজেদের ছয় ম্যাচের সবকটিতেই জিতেছে। আর রাফিনিয়া ভেঙেছেন বার্সা কিংবদন্তি লিওনেল মেসির রেকর্ড।

গতকাল (বুধবার) রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে হ্যান্সি ফ্লিকের ৭-২ গোলে রেসিং স্যান্টান্ডারকে উড়িয়ে দিয়েছে। যেখানে যথারীতি হ্যাটট্রিক করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। এ ছাড়া একটি করে গোল করেছেন জোয়াও ক্যান্সেলো, গ্যাব্রিয়েল জেসুস ও লামিনে ইয়ামাল।

ব্রাজিল তারকা যেভাবে মৌসুমের একেকটা ম্যাচ ক্রমাগত রাঙিয়ে চলেছেন, তেমনটা মেসিও বার্সায় করতে পারেননি। আর্জেন্টাইন মহাতারকা ২০১২-১৩ মৌসুমে কাতালানদের জার্সিতে প্রথম ৭ ম্যাচে ১০ গোল করেছিলেন। আর রাফিনিয়া সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ৭ ম্যাচে করলেন ১১ গোল। সবমিলিয়ে ১৪ গোলে (১১ গোল ও ৩ অ্যাসিস্ট) অবদান রাখলেন ২৯ বছর বয়সী এই ব্রাজিল ফরোয়ার্ড।

এদিকে, মেসি বার্সেলোনার জার্সিতে ২০১৭-১৮ মৌসুমে লা লিগার প্রথম ৬ ম্যাচে ৯ গোল করেছিলেন। এরপর আর এমন রেকর্ড ছিল না কারও। মেসির সমান সংখ্যক ম্যাচে রাফিনিয়াও করলেন ৯ গোল। তার সঙ্গে রসায়নটা দারুণ জমেছে স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের। চলতি লা লিগায় তারও গোলসংখ্যা এখন ৭। রাফিনিয়া-ইয়ামাল জুটি করেছে ১৬ গোল। যা ৮৬ বছরে স্পেনে কোনো আক্রমণ জুটির সর্বোচ্চ। এর আগে ১৯৪০-৪১ মৌসুমে সেভিয়ার ক্যাম্পানাল (১২) ও তোরেনতেগুই (৭) জুটি করেছিল ১৯ গোল (৬ ম্যাচে)। 

লা লিগায় এখন পর্যন্ত নিজেদের ছয় ম্যাচের সবকটিতে জিতেছে বার্সেলোনা। টেবিলের দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তারা তিন পয়েন্ট (মোট পয়েন্ট ১৮) ব্যবধানে এগিয়ে আছে। রাফিনিয়া-ইয়ামালরাই নন কেবল, চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে গোল পেয়েছেন আরও ৬ জন। সবমিলিয়ে লা লিগার ৬ ম্যাচে ব্লুগ্রানা ক্লাবটির গোল ২৮টি। যা ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ।

এ ছাড়া সবমিলিয়ে ৭ ম্যাচে (চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচসহ) ৩৩টি গোল করেছে ফ্লিকের শিষ্যরা। টানা ৫ ম্যাচে ন্যূনতম ৫টি করে গোল পেয়েছে বার্সা। ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা ‘মিস্টারচিপ’-এর তথ্যমতে, সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে কোনো মৌসুমের শুরুতে টানা সাত ম্যাচ জয়ের পাশাপাশি অন্তত ৩৩ গোল করার কীর্তি বার্সেলোনার ছিল না ১১১ বছর ধরে। এ ছাড়া স্প্যানিশ লিগের ইতিহাসে প্রথম ছয় ম্যাচে শতভাগ জয় এবং অন্তত ২৮ গোল করার নজির আর কোনো দলের নেই।

 

aliul / aliul

জার্মানির দুটি পৃথক স্কোয়াড ঘোষণা করলেন ক্লপ, বাদ ‘সর্বোচ্চ গোলদাতা’

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

এশিয়ান গেমসের আগে দুঃসংবাদ পেল ভারত

মেসির রেকর্ড ভাঙলেন রাফিনিয়া, বার্সেলোনা গড়ল ইতিহাস

অস্ট্রেলিয়ার কোচের দায়িত্বে মনোযোগ দিতে অবসর নিলেন রিশাদের সতীর্থ

রাফিনিয়ার হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

মেসির মাইলফলক গোলে ক্যাম্পেওনেস কাপ জিতল মায়ামি

৫০ বছরে প্রথমবার এমন লজ্জার হার ম্যানচেস্টার ইউনাইটেডের

অস্ট্রেলিয়ার কোচের দায়িত্বে মনোযোগ দিতে অবসর নিলেন রিশাদের সতীর্থ

আর্জেন্টাইন মিডফিল্ডারের সঙ্গে ধাক্কাধাক্কি রোনালদোর

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি

ভারতের ‘জাল’ থেকে বাংলাদেশকে ‘মুক্তি’ দিল আফগানিস্তান

এমবাপে-ভিনিসিয়ুসের কাণ্ডে স্পেনে বিতর্ক, প্রশ্নের মুখে রিয়াল মাদ্রিদ