ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

এশিয়ান গেমসের আগে দুঃসংবাদ পেল ভারত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২৬ দুপুর ১:২

পূর্ণ শক্তির দল নিয়ে এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাচ্ছে ভারত। বোঝাই যাচ্ছে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নরা এই প্রতিযোগিতাকে কতখানি গুরুত্ব দিয়ে দেখছে। এর আগে জাপানের সঙ্গেও ম্যাচ খেলবে শ্রেয়াস আইয়ারের দল। প্রীতি ম্যাচ ও এশিয়ান গেমসের আগে তারকা স্পিনার বরুণ চক্রবর্তীকে হারিয়েছে ভারত।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন ভারতের ৩৫ বছর বয়সী এই রহস্যময় স্পিনার। এবার তার এশিয়ান গেমসেও খেলা হচ্ছে না। তার পরিবর্তে ভারতের স্কোয়াডে লেগস্পিন অলরাউন্ডার ভিপরাজ নিগামকে ডাকা হয়েছে। এদিকে, চোটজনিত সতর্কতায় নীতিশ কুমার রেড্ডির নামও প্রত্যাহার করা হয়েছে।

এশিয়ান গেমসের পর ঘরের মাঠের সিরিজে ফিরবে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হতে যাওয়া ওই লড়াইয়ে অবশ্য ওয়ানডে খেলবেন নীতিশ রেড্ডি। এদিকে, ২০২৫ আইপিএলে লাইমলাইটে আসা ভিপরাজ এবারই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেলেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৪ ম্যাচে ১১ উইকেট এবং ১৭৯.৭৪ স্ট্রাইক রেটে ১৪২ রান করেছেন তিনি।

এদিকে, হ্যামস্ট্রিংয়ের সমস্যা কাটিয়ে ফেরার পর নিজের প্রথম ম্যাচেই চোট পান বরুণ। শুরুতে তাকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে পড়ার কথা জানানো হয়েছিল এবং এশিয়ান গেমসে যাওয়ার কথা ছিল তার। কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই। বরুণ না থাকায় অক্ষর প্যাটেল, রবি বিষ্ণয় হতে পারেন ভারতীয় একাদশের প্রথম পছন্দ। ওয়াশিংটন সুন্দরের পাশাপাশি ভিপরাজ নিগাম থাকবেন ব্যাকআপ হিসেবে।

জাপানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ও এশিয়ান গেমসে ভারতের স্কোয়াড

শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, শিভাম দুবে, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বৈভব সূর্যবংশী, যশ ঠাকুর ও ভিপরাজ নিগাম।

aliul / aliul

ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান

হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল

লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল

বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স