ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

খালেদের আগুনঝরা বোলিং, জয়ের পথে কেন্ট


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২৬ দুপুর ৪:৩৩

কাউন্টি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশি পেসার খালেদ আহমেদের আগুনঝরা বোলিংয়ে জয়ের সুবাস পাচ্ছে কেন্ট। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে একাই ৮ উইকেট শিকার করেছেন খালেদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জয়ের জন্য কেন্টের প্রয়োজন আর মাত্র ৫৬ রান।

ম্যাচের প্রথম ইনিংসে ফাইফার পেয়েছিলেন খালেদ। আর ল্যাঙ্কাশায়ার অলআউট হয় মাত্র ১৬১ রানে। নিজেদের প্রথম ইনিংসে ২১৪ রান করলে ৫২ রানের লিড নেয় কেন্ট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ল্যাঙ্কাশায়ারের ব্যাটারদের সুবিধা করতে দেননি খালেদ-মিলনেসরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার কেতন জেনিংসকে সাজঘরের পথ ধরান খালেদ। এরপর খালেদের সঙ্গে উইকেট নেওয়ার প্রতিযোগিতায় নামেন মিলনেস-কেইথরা। কেন্টের এই তিন বোলারই তিনটি করে উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ল্যাঙ্কাশায়ারের ইনিংস থামে ১৯২ রানে। সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার মিচেল জোনস। মারকাস হ্যারিসের ব্যাট থেকে আসে ৪৮ রান। এছাড়া ২৭ রান করেন ম্যাটি হার্স্ট। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা পূরণ করতে পারেননি।

জয়ের জন্য ১৪০ রানের সহজ লক্ষ্য পেলেও শুরুটা ভালো হয়নি কেন্টের। দলীয় ২২ রানের মাথায় সাজঘরের পথ ধরেন দুই ওপেনার। ১৫ বলে মাত্র ৫ রান করে আউট হন বেন কোম্পটন। আর ১৯ বলে ১৩ রান করেন আউট হন আরেক ওপেনার জ্যাক ক্রাউলি। তবে তৃতীয় উইকেট জুটিতে চাপ সামলে নেন স্যাম নর্থইস্ট ও তায়ান্ডা মুয়েয়ে। দুজন মিলে গড়েছেন অপ্রতিরোধ্য ৬২ রানের জুটি। ২৩ রানে নর্থইস্ট ও ৩৭ রানে মুয়েয়ে অপরাজিত রয়েছেন।

aliul / aliul

বেটিং তদন্তে ফোন জব্দ, রিজওয়ান গেলেন আইসিসিতে—পাকিস্তান ক্রিকেটে হচ্ছেটা কী

আসিয়ান কাপে খেলতে ইন্দোনেশিয়া যাচ্ছেন কোন ২৩ ফুটবলার

এশিয়ান গেমসেও সেমিফাইনালে বাংলাদেশ–ভারত মুখোমুখি

এশিয়ান গেমসে বড় বিতর্ক, নারী-পুরুষ অ্যাথলেটকে দেওয়া হলো একই রুম

পুরো সিরিজেই একাদশের বাইরে সূর্যবংশী, ব্যাখ্যা দিলেন গম্ভীর

স্বদেশি তারকাকে বাদ দিয়ে মেসির পক্ষে বাজি বেকহ্যামের

ভারত থেকে হেলমেট আনছে বিসিবি

৩০ বলে সেঞ্চুরি করে অভিষেক শর্মার বিশ্বরেকর্ড

ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে যারা

এশিয়ান গেমস : থাকার ঘর না পেয়ে লবিতেই রাত কাটালেন ভারতীয় অ্যাথলিটরা

চেলসির পূর্ণ মালিকানা নিচ্ছে ক্লিয়ারলেক

বুমরাহকেই বিশ্বের সেরা বোলার মানছেন ইংলিশ পেসার

খালেদের আগুনঝরা বোলিং, জয়ের পথে কেন্ট