ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বুমরাহকেই বিশ্বের সেরা বোলার মানছেন ইংলিশ পেসার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২৬ দুপুর ৪:৩৪

তিন সংস্করণেই সমান কার্যকর, এমন বোলার ক্রিকেটে খুব বেশি নেই। জাসপ্রিত বুমরাহ তাদেরই একজন। টেস্টের লম্বা স্পেল থেকে ওয়ানডের নিয়ন্ত্রিত বোলিং, কিংবা টি-টোয়েন্টির চাপের মুহূর্ত, সবখানেই নিজের সামর্থ্যের আলাদা ছাপ রেখেছেন ভারতীয় পেসার। আর বুমরাহকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকেই বিশ্বের সেরা বোলার মনে করেন ইংলিশ পেসার টাইমাল মিলস।

 আইপিএলে বুমরাহকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল মিলসের। ৩৪ বছর বয়সী এই ইংলিশ পেসার এখন পর্যন্ত আইপিএলে খেলেছেন মাত্র দুই মৌসুম। ২০১৭ সালে বিরাট কোহলির নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পাঁচ ম্যাচে নিয়েছিলেন পাঁচ উইকেট। এরপর ২০২২ সালে রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেন আরও পাঁচ ম্যাচ, নেন ছয় উইকেট।

সেই ২০২২ মৌসুমেই মূলত মুম্বাইয়ের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র বুমরাহকে খুব কাছ থেকে দেখেছেন মিলস। ১৪ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন বুমরাহ, ওভারপ্রতি দিয়েছিলেন সাতের একটু বেশি রান। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অনুশীলনেও তার বোলিং দেখেছেন মিলস। সেখান থেকেই বুমরাহর দক্ষতা সম্পর্কে তৈরি হয়েছে তার গভীর ধারণা।

এরপর আন্তর্জাতিক ক্রিকেটে বুমরাহ যা করে দেখিয়েছেন, সেটি যেন মিলসের সেই ধারণাকেই আরও শক্ত করেছে। ভারতের টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে জিতেছিলেন ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার।

এরপর গত মার্চে নিউ জিল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদের ফাইনাল। চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন,আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেটিই বুমরাহর ক্যারিয়ার সেরা বোলিং। সেই পারফরম্যান্সে ফাইনালের সেরার পুরস্কারও ওঠে তার হাতে।

তিন সংস্করণে বুমরাহর ধারাবাহিকতাই মুগ্ধ করেছে মিলসকে। ক্রেক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংলিশ পেসার বলেন, ‘আমার মনে হয়, সব সংস্করণেই জাসপ্রিত বুমরাহ নিজেকে আলাদা করে তুলে ধরেছে। আবারও বলছি, মুম্বাইয়ে তার সঙ্গে সেই মৌসুমটা কাটানোর সৌভাগ্য আমার হয়েছিল। কাছ থেকে দেখেছি, কীভাবে সে নিজের কাজগুলো করে।’

বুমরাহর স্কিলের প্রশংসা করে মিলস আরও বলেন, ‘তার স্কিল অসাধারণ। নিজের দিনে সে যে কারও মতোই দ্রুত গতিতে বল করতে পারে। সবচেয়ে বড় ব্যাপার হলো, সব সংস্করণেই সে একইভাবে কার্যকর—টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, সব জায়গাতেই। তাই আমার কাছে বুমরাহ সম্ভবত বিশ্বের সেরা।’

aliul / aliul

১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

বেটিং তদন্তে ফোন জব্দ, রিজওয়ান গেলেন আইসিসিতে—পাকিস্তান ক্রিকেটে হচ্ছেটা কী

আসিয়ান কাপে খেলতে ইন্দোনেশিয়া যাচ্ছেন কোন ২৩ ফুটবলার

এশিয়ান গেমসেও সেমিফাইনালে বাংলাদেশ–ভারত মুখোমুখি

এশিয়ান গেমসে বড় বিতর্ক, নারী-পুরুষ অ্যাথলেটকে দেওয়া হলো একই রুম

পুরো সিরিজেই একাদশের বাইরে সূর্যবংশী, ব্যাখ্যা দিলেন গম্ভীর

স্বদেশি তারকাকে বাদ দিয়ে মেসির পক্ষে বাজি বেকহ্যামের

ভারত থেকে হেলমেট আনছে বিসিবি

৩০ বলে সেঞ্চুরি করে অভিষেক শর্মার বিশ্বরেকর্ড

ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে যারা

এশিয়ান গেমস : থাকার ঘর না পেয়ে লবিতেই রাত কাটালেন ভারতীয় অ্যাথলিটরা

চেলসির পূর্ণ মালিকানা নিচ্ছে ক্লিয়ারলেক

বুমরাহকেই বিশ্বের সেরা বোলার মানছেন ইংলিশ পেসার