ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

৩০ বলে সেঞ্চুরি করে অভিষেক শর্মার বিশ্বরেকর্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২৬ রাত ১১:৪৬

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। এরপর আর থামেননি এই বাঁহাতি ব্যাটার। চার-ছক্কার ফুলঝুরিতে আফগান বোলারদের শাসন করতে থাকেন তিনি। শেষ পর্যন্ত মাত্র ৩০ বলেই পূর্ণ করেন ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি শতক।

আর এই সেঞ্চুরিতেই হয়েছে বিশ্বরেকর্ড। টেস্ট খেলুড়ে দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ডটি নিজের করে নিয়েছেন অভিষেক শর্মা।

এর আগে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেনের অধীনে। চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। যদিও ৩৩ বলে সেঞ্চুরি রয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও। কিন্তু তিনি করেছিলেন গাম্বিয়ার বিপক্ষে। গাম্বিয়া আইসিসির পূর্ণ সদস্য নয়।

সহযোগী দেশগুলোসহ হিসেবে করলে অভিষেক শর্মার সেঞ্চুরিটি তৃতীয় দ্রুততম। এই তালিকায় সবার উপরে অবস্থান এস্তোনিয়ার ব্যাটার সাহিল চৌহানের। সাইপ্রাসের বিপক্ষে মাত্র ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। আর বুলগেরিয়ার বিপক্ষে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তুরস্কের ক্রিকেটার মুহাম্মদ ফাহাদ।

মাত্র ৩০ বলে সেঞ্চুরি করলেও ইনিংসটা আর বেশি বড় করতে পারেননি অভিষেক শর্মা। সেঞ্চুরি পূরণের পর খেলতে পেরেছেন মাত্র ৪টি বল। আউট হন ব্যক্তিগত ১০৮ রানে। মাত্র ৩৪ বলে খেলা তার এই ইনিংসটি ৯টি চার ও ১১টি ছয়ে সাজানো।

এমএসএম / এমএসএম

ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান

হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল

লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল

বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স