ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ভারত থেকে হেলমেট আনছে বিসিবি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২৬ দুপুর ২:৩৪

ঘরোয়া ক্রিকেটকে আরও পেশাদার এবং দলভিত্তিক নিজস্ব পরিচয় গড়ে তুলতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বিসিবি। ব্যাগি ক্যাপের পর এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রতিটি দলকে বিশেষভাবে তৈরি কাস্টমাইজড হেলমেট প্রদান করা হবে বলে জানা গেছে।

বিসিবির টুর্নামেন্ট কমিটির এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই দলগুলোর হাতে এসব হেলমেট তুলে দেওয়া শুরু হবে। বিদেশে বিশেষভাবে তৈরি করা এই হেলমেটগুলো শুধু এবারের জন্য নয়, দলের জন্য স্থায়ীভাবেই রাখা হবে।

ভারতের জনপ্রিয় Shrey (শ্রেয়) ব্র্যান্ডের হেলমেট প্রদান করা হবে। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে এই ব্র্যান্ডটির আধিপত্য সবচেয়ে বেশি। বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্ত, কেএল রাহুল থেকে শুরু করে তারকা ক্রিকেটারদের অনেকেই মাঠে বলের ঝুঁকি থেকে রক্ষা পেতে এই ব্র্যান্ডের হেলমেট ব্যবহার করে থাকেন।

কোনো খেলোয়াড়ের হেলমেটের সাইজে সমস্যা হলে সেটিও পরিবর্তন করার সুযোগ থাকছে। পাশাপাশি ভবিষ্যতে কোনো নতুন খেলোয়াড় দলে যোগ দিলে তার জন্যও নতুন কাস্টমাইজড হেলমেট প্রদান করবে বিসিবি। এনসিএলে দলভিত্তিক এসব সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে ঘরোয়া ক্রিকেটে আরও আলাদা ও পেশাদার পরিচয় তৈরি করার লক্ষ্য বিসিবির।

aliul / aliul

বেটিং তদন্তে ফোন জব্দ, রিজওয়ান গেলেন আইসিসিতে—পাকিস্তান ক্রিকেটে হচ্ছেটা কী

আসিয়ান কাপে খেলতে ইন্দোনেশিয়া যাচ্ছেন কোন ২৩ ফুটবলার

এশিয়ান গেমসেও সেমিফাইনালে বাংলাদেশ–ভারত মুখোমুখি

এশিয়ান গেমসে বড় বিতর্ক, নারী-পুরুষ অ্যাথলেটকে দেওয়া হলো একই রুম

পুরো সিরিজেই একাদশের বাইরে সূর্যবংশী, ব্যাখ্যা দিলেন গম্ভীর

স্বদেশি তারকাকে বাদ দিয়ে মেসির পক্ষে বাজি বেকহ্যামের

ভারত থেকে হেলমেট আনছে বিসিবি

৩০ বলে সেঞ্চুরি করে অভিষেক শর্মার বিশ্বরেকর্ড

ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে যারা

এশিয়ান গেমস : থাকার ঘর না পেয়ে লবিতেই রাত কাটালেন ভারতীয় অ্যাথলিটরা

চেলসির পূর্ণ মালিকানা নিচ্ছে ক্লিয়ারলেক

বুমরাহকেই বিশ্বের সেরা বোলার মানছেন ইংলিশ পেসার

খালেদের আগুনঝরা বোলিং, জয়ের পথে কেন্ট