ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

পুরো সিরিজেই একাদশের বাইরে সূর্যবংশী, ব্যাখ্যা দিলেন গম্ভীর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২৬ দুপুর ২:৪০

মাত্র ১৫ বছর বয়সেই প্রতিভার স্বাক্ষর রেখে ভারত জাতীয় দলে ডাক পেয়েছিলেন বৈভব সূর্যবংশী। ইংল্যান্ড সফরে তার শুরুটা ভালো হয়নি। তিনটি ম্যাচেই আউট হয়েছেন ১৩-১৫ রানের গণ্ডিতে। পরে জিম্বাবুয়ে সিরিজে দুটি ফিফটি করলেও আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজেই ছিলেন সাইডলাইনে। যা নিয়ে প্রশ্নবিদ্ধ কোচ গৌতম গম্ভীর ‘সুযোগের অপেক্ষায় থাকতে’ বললেন বৈভবকে।

আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পথে ভারতের হয়ে অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং করেছেন সঞ্জু স্যামসন। এর মাঝে দুই ম্যাচেই তিনি হাফসেঞ্চুরি করেছেন। স্যামসনকে সুযোগ দিতে গিয়েই মূলত জায়গা ছাড়তে হলো সূর্যবংশীকে। আসন্ন এশিয়ান গেমসেও একই পরিস্থিতির অভিজ্ঞতা হতে পারে তার। যেখানে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দলের কোচ হিসেবে থাকবেন ভিভিএস লক্ষ্মণ।

গতকাল (বৃহস্পতিবার) আফগানদের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির পর ভারতীয় কোচ গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন, সূর্যবংশীকে হয়তো অপেক্ষা করতে হতে পারে। কারণ স্যামসন ও অভিষেক শর্মা তাদের অতীতের পারফরম্যান্সের সুবাদে অদূর ভবিষ্যতে অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনার অবস্থানে আছেন। গম্ভীর বলছেন, ‘বৈভবের ব্যাপারে এটি খুবই স্পষ্ট আলাপ যে, তাকে সুযোগের অপেক্ষায় থাকতে হবে। আমরা তার প্রতিভা সম্পর্কে জানি। সে কী করতে পারে সেই ধারণাও আছে।’

তবে সাবেক এই ভারতীয় অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করা ক্রিকেটারদের প্রাধান্য পাওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন, ‘আবারও বলি, যারা এক বছর ধরে অসাধারণ খেলে আসছে, অবশ্যই তারা দলে থাকা অন্য যে কারও চেয়ে সব সময়ই এগিয়ে থাকবে। যখনই সেই সুযোগ আসবে, তুমিও (সূর্যবংশী) আরও বেশি সময় খেলার অবস্থায় থাকবে।’

‘ভারতীয় ক্রিকেটের মূল বিষয়টাই তো এটা। আমরা প্রতিযোগিতা চাই, ড্রেসিংরুমে সেই প্রতিভার উপস্থিতি চাই। তবে কখনও কখনও ক্রিকেট এভাবেই চলে। এখানে ১৫ বছরের খেলোয়াড় হোক কিংবা ৩০ বছরের, সুযোগের জন্য অপেক্ষা করতেই হয়’, আরও যোগ করেন গৌতম গম্ভীর।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বৈভব সূর্যবংশী। যেখানে ১৮৯ স্ট্রাইকরেট ও ৩২.১৬ গড়ে ১৯৩ রান করেছেন বাঁ-হাতি এই ওপেনার।

 

aliul / aliul

ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান

হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল

লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল

বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স