এশিয়ান গেমসেও সেমিফাইনালে বাংলাদেশ–ভারত মুখোমুখি
এমনটাই হওয়ার কথা ছিল। ক্রিকেটে ভারতের সঙ্গে তো আর জাপানের জেতার কথা নয়। এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টে আজ কোয়ার্টার ফাইনালে বড় ব্যবধানেই জাপানকে হারিয়েছে ভারত।
জাপানের করোগি স্পোর্টস পার্কে টসে হেরে ব্যাটিংয়ে নামা স্বাগতিকদের নারী ক্রিকেট দল তুলেছিল মাত্র ৫৭ রান। ভারতের মেয়েরা এই রান তাড়া করেছে মাত্র ৫ ওভারে, ২ উইকেট হারিয়ে। ৮ উইকেটের এই জয়ে সেমিফাইনালে উঠেছে ভারত।
ভারত সেমিফাইনালে ওঠায় এবার তাদের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। একই দিন অন্য সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল চীন। তবে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। টি–টুয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে ওঠে নিগার সুলতানার দল। টি–টুয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ নম্বরে, চীন ৩৬ নম্বরে।
ভারতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের লড়াই অবশ্য নতুন নয়। এক সপ্তাহ আগেই এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৪০ রানে।
আগে ব্যাট করে ভারত তুলেছিল ১৪৯ রান। জবাবে বাংলাদেশের ইনিংস থেমেছিল ৭ উইকেটে ১০৯ রানে। এবার এশিয়ান গেমসের সেমিফাইনালে আবারও মুখোমুখি হওয়ায় সেই ম্যাচের ফল বদলে নতুন গল্প লেখার সুযোগও নিগার সুলতানাদের সামনে।
শান্তা / শান্তা
বাংলাদেশ ম্যাচে জাতীয় সঙ্গীত বাজতেই হতভম্ব দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা
মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন
এক বছর অপেক্ষার পর ভিনিসিয়ুসের নতুন সিদ্ধান্ত
ট্রাভিস হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ
বার্সা তারকার অবিশ্বাস্য দৌড়ানোর ক্ষমতার নেপথ্যে ফুফু
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান
বেটিং তদন্তে ফোন জব্দ, রিজওয়ান গেলেন আইসিসিতে—পাকিস্তান ক্রিকেটে হচ্ছেটা কী
আসিয়ান কাপে খেলতে ইন্দোনেশিয়া যাচ্ছেন কোন ২৩ ফুটবলার
এশিয়ান গেমসেও সেমিফাইনালে বাংলাদেশ–ভারত মুখোমুখি
এশিয়ান গেমসে বড় বিতর্ক, নারী-পুরুষ অ্যাথলেটকে দেওয়া হলো একই রুম
পুরো সিরিজেই একাদশের বাইরে সূর্যবংশী, ব্যাখ্যা দিলেন গম্ভীর
স্বদেশি তারকাকে বাদ দিয়ে মেসির পক্ষে বাজি বেকহ্যামের