ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

আসিয়ান কাপে খেলতে ইন্দোনেশিয়া যাচ্ছেন কোন ২৩ ফুটবলার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২৬ দুপুর ৪:৫৭

আগামী ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো শুরু হবে ফিফা আসিয়ান কাপ। ইন্দোনেশিয়া ও হংকংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ইন্দোনেশিয়ায়। সে জন্য আগামীকাল দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে কয়েকজনের ভিসা নিয়ে জটিলতায় দু-এক দিন পেছাতে পারে ইন্দোনেশিয়া সফর।

টুর্নামেন্টের আগে এখন আলোচনা ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নিয়ে। আজ কিংবা আগামীকালের মধ্যে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হতে পারে। জাতীয় দলের একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছেন, অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়েই চূড়ান্ত স্কোয়াড সাজিয়েছেন কোচ টমাস ডুলি।
‎‎২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয়েছিল সেন্টারব্যাক মঞ্জুরুর রহমানের। দীর্ঘ সময় পর আবারও জাতীয় দলে ফেরার সম্ভাবনা রয়েছে তাঁর। ‎প্রবাসী খেলোয়াড়দের মধ্যে ট্রায়ালে অংশ নিয়েছিলেন ইয়াসার তাহমিদ, দেবজিৎ সরকার, সাইফ কেরাওয়ালা, শুকি ইতোফুসা, জিদান ইউসুফ ও ইউসুফ আহমেদ। তাঁদের মধ্যে ইয়াসার ও দেবজিৎকে এরই মধ্যে ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়েছে।
বাকি চারজনের মধ্যে চূড়ান্ত দলে জায়গা পাওয়ার লড়াইয়ে এগিয়ে আছেন শুকি ইতোফুসা ও জিদান ইউসুফ। ইংল্যান্ডের বোরহ্যাম উড এফসিতে খেলা ফারহান আলীকেও চূড়ান্ত দলে দেখা যেতে পারে।

‎ঢাকায় দলের ক্যাম্পে না থাকলেও ইন্দোনেশিয়ায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী ও শমিত সোম। তাঁদের অন্তর্ভুক্তি দলের মাঝমাঠে অভিজ্ঞতা বাড়াবে।
আসিয়ান কাপে বাংলাদেশ খেলবে ডিভিশন-১-এর ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ডুলির দল। গ্রুপ পর্বে শেষ ম্যাচে ১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া। ‎তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে। ম্যাচগুলো দেখা যাবে টি স্পোর্টসে।
বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড:
‎‎গোলকিপার: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ ও সুজন হোসেন।
‎ ‎ডিফেন্ডার : তারিক কাজী, তপু বর্মন, শাকিল আহাদ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, শাকিল হোসেন/জিদান ইউসুফ, মঞ্জুরুর রহমান ও রহমত মিয়া।
‎ ‎মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম ও শেখ মোরছালিন।
‎ ‎ফরোয়ার্ড: ফাহামিদুল ইসলাম, শুকি ইতোফুসা, রাকিব হোসেন, ফারহান আলী ও ফয়সাল আহমেদ/মিনহাজুল করিম।
‎গ্রুপ পর্ব শেষ হওয়ার পরও ডিভিশন-১-এর প্রতিটি দলের একটি করে ম্যাচ থাকবে। ‘এ’ ও ‘বি’ গ্রুপে কোন দল কোথায় অবস্থান করছে, তার ওপর নির্ভর করবে সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ।

শান্তা / শান্তা

বাংলাদেশ ম্যাচে জাতীয় সঙ্গীত বাজতেই হতভম্ব দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা

মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন

এক বছর অপেক্ষার পর ভিনিসিয়ুসের নতুন সিদ্ধান্ত

ট্রাভিস হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ

বার্সা তারকার অবিশ্বাস্য দৌড়ানোর ক্ষমতার নেপথ্যে ফুফু

১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

বেটিং তদন্তে ফোন জব্দ, রিজওয়ান গেলেন আইসিসিতে—পাকিস্তান ক্রিকেটে হচ্ছেটা কী

আসিয়ান কাপে খেলতে ইন্দোনেশিয়া যাচ্ছেন কোন ২৩ ফুটবলার

এশিয়ান গেমসেও সেমিফাইনালে বাংলাদেশ–ভারত মুখোমুখি

এশিয়ান গেমসে বড় বিতর্ক, নারী-পুরুষ অ্যাথলেটকে দেওয়া হলো একই রুম

পুরো সিরিজেই একাদশের বাইরে সূর্যবংশী, ব্যাখ্যা দিলেন গম্ভীর

স্বদেশি তারকাকে বাদ দিয়ে মেসির পক্ষে বাজি বেকহ্যামের

ভারত থেকে হেলমেট আনছে বিসিবি