ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বার্সা তারকার অবিশ্বাস্য দৌড়ানোর ক্ষমতার নেপথ্যে ফুফু


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২৬ বিকাল ৫:২৩

বার্সেলোনা তারকা কারিম আদেয়েমির জীবনের একটি গোপন রহস্য। মাঠে চিতাবাঘের মতো গতি তুলে ফুটবল পায়ে এগিয়ে যান তিনি। এটা অস্বাভাবিক মনে হলেও তা নয়, আবার জিমে কঠোর পরিশ্রমের ফসলও নয়। তার অবিশ্বাস্য গতির নেপথ্যে লুকিয়ে আছে একটি নাইজেরিয়ান খাবার।

জার্মান লিগের সবচেয়ে দ্রুতগতির খেলোয়াড়ের মর্যাদা পাওয়ার পেছনের কারণ ফাঁস করেছেন আদেয়েমি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস লিগে চেলসির বিরুক্ষে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে দুর্দান্ত এক গোল করেছিলেন তিনি। মুন্দো দেপোর্তিভোর  তথ্য অনুযায়ী, আদেয়েমি  এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন যে তার গতির রহস্য লুকিয়ে আছে নাইজেরিয়ান খাবার ফুফু-র মধ্যে।

আদেয়েমি বুন্দেসলিগার সাবেক স্প্রিন্ট রেকর্ডধারী ছিলেন। তিনি তার এই প্রতিভার উৎস সম্পর্কে কথা বলেছেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে, তার বাবার জিন এবং পরিবারের শিকড় থেকে পাওয়া নাইজেরিয়ান খাবার তার সাফল্যের পেছনে অবদান রেখেছে। সিবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার অবিশ্বাস্য দৌড়ানোর ক্ষমতার পেছনে ‘ফুফু’-কে কৃতিত্ব দেন। এটি একটি ঐতিহ্যবাহী নাইজেরিয়ান খাবার এবং স্থানীয়ভাবে ‘আকপু’ নামেও পরিচিত।

​ফুফু হলো ফারমেন্টেড বা গাজন করা সেদ্ধ ক্যাসাভা দিয়ে তৈরি একটি নরম, ঘন ও স্থিতিস্থাপক মণ্ড , যা নাইজেরিয়ার প্রধান খাদ্যগুলোর একটি। অফিসিয়াল ম্যাচগুলোতে আদেয়েমির সর্বোচ্চ গতি ৩৬.৬ কিমি/ঘণ্টা থেকে ৩৬.৭ কিমি/ঘণ্টার মধ্যে থাকে, যদিও কিছু পরিমাপ ও স্প্রিন্ট পিক এর চেয়েও বেশি।

গত জুলাইয়ে বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেন আদেয়েমি। এলচের বিপক্ষে অভিষেকেই করেন গোল। তারপর ক্লাবের হয়ে প্রথম চ্যাম্পিয়নস লিগ গোল করেন ফেনুর্দের বিপক্ষে।

aliul / aliul

বাংলাদেশ ম্যাচে জাতীয় সঙ্গীত বাজতেই হতভম্ব দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা

মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন

এক বছর অপেক্ষার পর ভিনিসিয়ুসের নতুন সিদ্ধান্ত

ট্রাভিস হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ

বার্সা তারকার অবিশ্বাস্য দৌড়ানোর ক্ষমতার নেপথ্যে ফুফু

১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

বেটিং তদন্তে ফোন জব্দ, রিজওয়ান গেলেন আইসিসিতে—পাকিস্তান ক্রিকেটে হচ্ছেটা কী

আসিয়ান কাপে খেলতে ইন্দোনেশিয়া যাচ্ছেন কোন ২৩ ফুটবলার

এশিয়ান গেমসেও সেমিফাইনালে বাংলাদেশ–ভারত মুখোমুখি

এশিয়ান গেমসে বড় বিতর্ক, নারী-পুরুষ অ্যাথলেটকে দেওয়া হলো একই রুম

পুরো সিরিজেই একাদশের বাইরে সূর্যবংশী, ব্যাখ্যা দিলেন গম্ভীর

স্বদেশি তারকাকে বাদ দিয়ে মেসির পক্ষে বাজি বেকহ্যামের

ভারত থেকে হেলমেট আনছে বিসিবি