ট্রাভিস হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ
১২ বছর পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে প্রথম ম্যাচেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচেও পেল বড় সংগ্রহ। ট্রাভিস হেডের সেঞ্চুরি এবং মার্শ-কনোলির ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩৫৬ রান তুলেছে অজিরা। ফলে সিরিজ বাঁচাতে হলে জিম্বাবুয়েকে করতে হবে ৩৫৭ রান।
হারারেতে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা পায় সফরকারীরা। মাত্র ১৯ ওভারে ওপেনিং জুটিতে আসে ৬৩ বলে ৫৩ রান করে আউট হন ওপেনার ও অধিনায়ক মিচেল মার্শ।
দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা কুপার কনোলিকে নিয়ে ৬০ রানের জুটি হড়েন হেড। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় অজিরা। ব্যক্তিগত ফিফটির পর সেঞ্চুরিও তুলে নেন ট্রাভিস হেড। তার ইনিংস থামে ১১২ রানে। মাত্র ৮৪ বলে খেলা এই অনবদ্য ইনিংসটি ১৫টি চার ও তিনটি ছক্কায় সাজানো।
এরপর ব্যাটিংয়ে নেমে জশ ইংলিশ করেন ২১ রান। আর ২০ রান আসে অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে। এদিকে আপনতালে খেলতে থাকেন কুপার কনোলি। তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। তার ইসিংস থামে ৭৮ রানে। ৬৯ বলে খেলা ইনিংসটি ছিল তিনটি করে চার ও ছক্কায় সাজানো। এছাড়া ওলিভার পিক ৪১ ও নাথান এলিস ৮ রান করেন।
জিম্বাবুয়ের সবচেয়ে সফল বোলার ব্র্যাড ইভান্স। সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। দুটি উইকেট পেয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা। এছাড়া একটি উইকেট নেন ওয়েসলে ম্যাধভেরে।
aliul / aliul
বাংলাদেশ ম্যাচে জাতীয় সঙ্গীত বাজতেই হতভম্ব দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা
মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন
এক বছর অপেক্ষার পর ভিনিসিয়ুসের নতুন সিদ্ধান্ত
ট্রাভিস হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ
বার্সা তারকার অবিশ্বাস্য দৌড়ানোর ক্ষমতার নেপথ্যে ফুফু
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান
বেটিং তদন্তে ফোন জব্দ, রিজওয়ান গেলেন আইসিসিতে—পাকিস্তান ক্রিকেটে হচ্ছেটা কী
আসিয়ান কাপে খেলতে ইন্দোনেশিয়া যাচ্ছেন কোন ২৩ ফুটবলার
এশিয়ান গেমসেও সেমিফাইনালে বাংলাদেশ–ভারত মুখোমুখি
এশিয়ান গেমসে বড় বিতর্ক, নারী-পুরুষ অ্যাথলেটকে দেওয়া হলো একই রুম
পুরো সিরিজেই একাদশের বাইরে সূর্যবংশী, ব্যাখ্যা দিলেন গম্ভীর
স্বদেশি তারকাকে বাদ দিয়ে মেসির পক্ষে বাজি বেকহ্যামের