ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

এক বছর অপেক্ষার পর ভিনিসিয়ুসের নতুন সিদ্ধান্ত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২৬ বিকাল ৫:২৬

নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদ তারকা তার ব্যক্তিগত জীবনে নতুন পদক্ষেপ নিয়েছেন। এক বছর প্রেম করার পর তার প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় এই খবর দিয়েছেন এই জুটি। ইনফ্লুয়েন্সার ও উদ্যোক্তা ভার্জিনিয়া রিয়াল তারকার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন। দুজনের আঙুলেই ছিল একইরকম আংটি। তাদের সম্পর্ক যে নতুন ধাপে পা রাখছে, সেটাই ইঙ্গিত দিয়ে বোঝান তিনি।

ভিনিসিয়ুসকে ঘিরে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন ভার্জিনিয়া। তাকে সমর্থন দিতে মাঝেমধ্যেই গ্যালারিতে থাকতে দেখা যায় তাকে। ব্রাজিল ও স্পেনে তাদের রোমান্স নিয়ে বেশ চর্চা হয়। 

আমেরিকান রাজ্য কানেক্টিকাটে জন্ম নেওয়া ভার্জিনিয়া তিন বছর বয়সে ব্রাজিলে চলে যান। ১৬ বছর বয়সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের খ্যাতি কুড়াতে থাকেন তিনি। ইনস্টাগ্রামে তার ফরোয়ার সাড়ে ৫ কোটির বেশি। কন্টেন্ট ক্রিয়েশনের বাইরেও তিনি খ্যাতনামা কসমেটিকস ব্যবসায়ী।

এর আগে ব্রাজিলিয়ান গায়ক জে ফিলিপের সঙ্গে ভার্জিনিয়ার সম্পর্ক আছে। সেই ঘরে তিন সন্তানও আছে। ২০২৫ সালে মে মাসে তাদের মধ্যে বিচ্ছেদ হলে একই বছর অক্টোবরে ভিনিসিয়ুসের সঙ্গে তার সম্পর্কের খবর জানা যায়। আস্তে আস্তে সেটা প্রকাশ্যে আসে। সবশেষ দুজনেই বাগদানের ঘোষণা দিলেন।

aliul / aliul

বাংলাদেশ ম্যাচে জাতীয় সঙ্গীত বাজতেই হতভম্ব দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা

মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন

এক বছর অপেক্ষার পর ভিনিসিয়ুসের নতুন সিদ্ধান্ত

ট্রাভিস হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ

বার্সা তারকার অবিশ্বাস্য দৌড়ানোর ক্ষমতার নেপথ্যে ফুফু

১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

বেটিং তদন্তে ফোন জব্দ, রিজওয়ান গেলেন আইসিসিতে—পাকিস্তান ক্রিকেটে হচ্ছেটা কী

আসিয়ান কাপে খেলতে ইন্দোনেশিয়া যাচ্ছেন কোন ২৩ ফুটবলার

এশিয়ান গেমসেও সেমিফাইনালে বাংলাদেশ–ভারত মুখোমুখি

এশিয়ান গেমসে বড় বিতর্ক, নারী-পুরুষ অ্যাথলেটকে দেওয়া হলো একই রুম

পুরো সিরিজেই একাদশের বাইরে সূর্যবংশী, ব্যাখ্যা দিলেন গম্ভীর

স্বদেশি তারকাকে বাদ দিয়ে মেসির পক্ষে বাজি বেকহ্যামের

ভারত থেকে হেলমেট আনছে বিসিবি