ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ম্যাচে জাতীয় সঙ্গীত বাজতেই হতভম্ব দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২৬ বিকাল ৬:১০

শুক্রবার বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার এশিয়ান গেমসে পুরুষ হকির ম্যাচের আগের ঘটনা। জাতীয় সঙ্গীতের সঙ্গে কণ্ঠ মেলাতে গিয়ে হতভম্ব তাদের খেলোয়াড়রা। কারণ তাদের জাতীয় সঙ্গীতের পরিবর্তে বেজে উঠেছিল উত্তর কোরিয়ার জাতীয় সঙ্গীত।

জাপানের গিফুর গ্রিন স্টেডিয়ামে ম্যাচের আগে সারি বেঁধে দাঁড়ান খেলোয়াড়রা। জাতীয় সঙ্গীত বাজতেই দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা দ্বিধান্বিত হয়ে ওঠেন। স্টেডিয়ামের ঘোষক শিগগিরই ভুলের জন্য ক্ষমা চান। 

তিনি বলেন, ‘আমরা সত্যিই দুঃখিত, খুবই দুঃখিত। রিপাবলিক অব কোরিয়ার জাতীয় সঙ্গীত, আমরা ভিন্ন সঙ্গীত চালু করেছিলাম। আমি সত্যিই দুঃখিত।’

দক্ষিণ কোরিয়ায় উত্তর কোরিয়ান জাতীয় সঙ্গীত বাজানো নিষিদ্ধ। জাতীয় সঙ্গীত নিয়ে তৈরি হওয়া এই বিভ্রান্তি নিয়ে কোনো মন্তব্য করেনি এশিয়ান গেমসের আয়োজক কমিটি। দক্ষিণ কোরিয়া ম্যাচটি ৫-০ গোলে জিতেছে।

ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার বেশ কিছু অব্যবস্থাপনার অভিযোগ এনেছে। বাস্কেটবল খেলোয়াড়রা রুমের ছোট আকারের কারণে অসন্তোষ প্রকাশ করেছে। পুরুষ ফুটবল দলের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাচ্ছে পরিবহন সমস্যা।

aliul / aliul

বাংলাদেশ ম্যাচে জাতীয় সঙ্গীত বাজতেই হতভম্ব দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা

মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন

এক বছর অপেক্ষার পর ভিনিসিয়ুসের নতুন সিদ্ধান্ত

ট্রাভিস হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ

বার্সা তারকার অবিশ্বাস্য দৌড়ানোর ক্ষমতার নেপথ্যে ফুফু

১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

বেটিং তদন্তে ফোন জব্দ, রিজওয়ান গেলেন আইসিসিতে—পাকিস্তান ক্রিকেটে হচ্ছেটা কী

আসিয়ান কাপে খেলতে ইন্দোনেশিয়া যাচ্ছেন কোন ২৩ ফুটবলার

এশিয়ান গেমসেও সেমিফাইনালে বাংলাদেশ–ভারত মুখোমুখি

এশিয়ান গেমসে বড় বিতর্ক, নারী-পুরুষ অ্যাথলেটকে দেওয়া হলো একই রুম

পুরো সিরিজেই একাদশের বাইরে সূর্যবংশী, ব্যাখ্যা দিলেন গম্ভীর

স্বদেশি তারকাকে বাদ দিয়ে মেসির পক্ষে বাজি বেকহ্যামের

ভারত থেকে হেলমেট আনছে বিসিবি