ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

৫ নতুন মুখ নিয়ে ফ্রান্সের স্কোয়াড ঘোষণা জিদানের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ১২:২৫

উয়েফা নেশন্স লিগের জন্য স্কোয়াড ঘোষণা করলেন জিনেদিন ইয়াজিদ জিদান। প্রথমবার ফ্রান্সের দল ঘোষণায় তিনি অনভিষিক্ত পাঁচ ফুটবলারকে ডেকেছেন। যে দল নিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্ক, ২৮ সেপ্টেম্বর বেলজিয়াম, ২ অক্টোবর ইতালি এবং ৫ অক্টোবর দ্বিতীয়বার বেলজিয়ামের মুখোমুখি হবে কিলিয়ান এমবাপের দল।

জিদানের ঘোষিত স্কোয়াডে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলার ডাক পেলেন রেনে’র স্ট্রাইকার এস্তেবান লেপল, লিভারপুলের সেন্টারব্যাক জেরেমি জ্যাক, কোমো’র মিডফিল্ডার লুকাস দ্য কুনহা, ইন্টার মিলানের অ্যান্ডি ডিওফ এবং তালাউসের গোলরক্ষক গুইলোমে রেস্টেস। নেশন্স লিগ দিয়ে তাদের ফ্রান্স জাতীয় দলে অভিষেক হতে পারে।

১৯৯৮ বিশ্বকাপে ফরাসিদের শিরোপা জেতানো জিদান বিশ্বকাপের পর জুলাইতে দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হন। প্রথমবারের মতো তার ঘোষিত দলে অধিনায়ক কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলাসহ নিয়মিতদের প্রায় সবাই দলে আছেন। তবে ‍রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার অঁরেলিয়ে চুয়ামেনি’র জায়গা মেলেনি। বিশ্বকাপ স্কোয়াডে না থাকা এদুয়ার্দো কামাভিঙ্গাকে ফিরিয়েছেন জিদান।

এদিকে, প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া ২১ বছর বয়সী জেরেমি জ্যাক ৮০ মিলিয়ন ডলারে এই বছরই লিভারপুলে যোগ দিয়েছেন। গত ২৩ আগস্ট প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২–২ ড্র ম্যাচ দিয়ে ইংলিশ ক্লাবটির হয়ে অভিষেক হয় তার। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত দলের ছয় ম্যাচের সবকটিতে খেলেছেন তিনি।

স্কোয়াড ঘোষণায় পাঁচ নতুন ফুটবলারকে নিয়ে ফরাসি কিংবদন্তি জিদান বলেন, ‘এরা এমন সব খেলোয়াড় যারা এখানে থাকার যোগ্য এবং তাদের আমি দেখতে চাই। সবাইকেই কাজে লাগানো হবে। খেলাটাই আমাকে অনুপ্রাণিত করে। আমি এই খেলোয়াড় ও দলটিকে খেলতে দেখতে চাই।’ জিদানের স্কোয়াড ২৩ সদস্যবিশিষ্ট। অন্যান্য দলের মতো ঢাউস আকারের স্কোয়াড গড়ার পক্ষে নন তিনি।

অন্যদিকে, ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড করিম বেনজেমাকে অবসর ভেঙে দলে ফেরানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন জিদান। একইসঙ্গে ৩৫ বছর বয়সী এনগোলো কান্তেকেও ডাকেননি এবার। সম্ভবত তার আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষের পথে। ২০১৮ বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারের প্রশংসা করলেও তার সঙ্গে আলোচনা করেই তরুণদের সুযোগ দেওয়ার কথা জানালেন ফরাসি কোচ।

aliul / aliul

শুটিংয়ে কাঁধের হাড় সরে গেল, ভারত সিরিজে শঙ্কায় নিউজিল্যান্ডের অলরাউন্ডার

৫ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেনে’র খেলা

জার্সির মাপ ঠিক নেই, দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল

এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির

পর্দা উঠছে এশিয়ান গেমসের, প্রস্তুত জাপান

আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা, তাতে কী লাভ

আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা, তাতে কী লাভ

মিরাজের বিবর্ণ দিনে হেটমায়ারের সেঞ্চুরিও ব্যর্থ, গায়ানার বিদায়

জ্যোতি পদত্যাগ করায় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে যারা

দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন

ইতালিকে কক্ষপথে ফেরানোর মিশনে ৯ অনভিষিক্তকে নিয়ে স্কোয়াড ঘোষণা

৫ নতুন মুখ নিয়ে ফ্রান্সের স্কোয়াড ঘোষণা জিদানের

বাংলাদেশকে ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই আসেনি চীন