ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ইতালিকে কক্ষপথে ফেরানোর মিশনে ৯ অনভিষিক্তকে নিয়ে স্কোয়াড ঘোষণা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ১২:২৬

একে তো বিশ্বকাপের টানা তিন আসরে উঠতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। তার ওপর কোচ নিয়োগকে কেন্দ্র করে দেশটির ফুটবলে চরম অস্থিরতা তৈরি হয়েছিল। দ্বিতীয় মেয়াদে ইতালির প্রধান কোচ হওয়া রবার্তো মানচিনির চোখ এখন উয়েফা নেশন্স লিগ দিয়ে দেশটির হারানো ঐতিহ্য ফেরানো। যার জন্য নয়জন অনভিষিক্ত ফুটবলার নিয়ে তিনি ৩৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন।

নতুন করে ইতালি জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলারদের মাঝে আছেন– ব্রেন্টফোর্ডের ফুলব্যাক মিকায়েল কায়োদে, মোঞ্জার ডিফেন্ডার এডি কোয়াইদো, বরুসিয়া ডর্টমুন্ডের স্যামুয়েল ইনাসিও এবং এফসি নুরেনবার্গের উইঙ্গার মোহামেদ আলি জুমা। নেশন্স লিগ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে তাদের অভিষেক হতে পারে।

২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে ইতালির প্রধান কোচের দায়িত্বে ছিলেন মানচিনি। তার অধীনে ২০২০ সালে আজ্জুরিরা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে। দলকে পুনর্গঠনের প্রক্রিয়ায় নেমে মানচিনি বড় নাম বাদ দিয়েছেন, এর মধ্যে অন্যতম মাতেও রেতেগি। আর্জেন্টাইন বংশোদ্ভুত এই স্ট্রাইকার ইতালিয়ান এই কোচের আগের মেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। সৌদি আরবের লিগে ৭ ম্যাচে ৪ গোল করলেও তাকে এবার ডাকলেন না মানচিনি।

মিলানে সম্প্রতি কার দুর্ঘটনার শিকার হয়েছেন কাগ্লিয়ারির ফরোয়ার্ড ড্যানিয়েল মালদিনি। অতিরিক্ত মদ্যপানের পর এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় সম্পৃক্ত থাকায় তার ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়েছে। এরপরই ২৪ বছর বয়সী এই উইঙ্গারকে দলে ডেকেছেন ইতালিয়ান কোচ। 

উয়েফা নেশন্স লিগে ইতালির অভিযান শুরু হবে ২৫ সেপ্টেম্বর থেকে। রোমের স্তাদিও অলিম্পিকোয় প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। এরপর ২৮ সেপ্টেম্বর তুরস্ক, ২ অক্টোবর ফ্রান্স এবং ৫ অক্টোবর আবারও তারা তুরস্কের বিপক্ষে লড়বে।

aliul / aliul

শুটিংয়ে কাঁধের হাড় সরে গেল, ভারত সিরিজে শঙ্কায় নিউজিল্যান্ডের অলরাউন্ডার

৫ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেনে’র খেলা

জার্সির মাপ ঠিক নেই, দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল

এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির

পর্দা উঠছে এশিয়ান গেমসের, প্রস্তুত জাপান

আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা, তাতে কী লাভ

আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা, তাতে কী লাভ

মিরাজের বিবর্ণ দিনে হেটমায়ারের সেঞ্চুরিও ব্যর্থ, গায়ানার বিদায়

জ্যোতি পদত্যাগ করায় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে যারা

দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন

ইতালিকে কক্ষপথে ফেরানোর মিশনে ৯ অনভিষিক্তকে নিয়ে স্কোয়াড ঘোষণা

৫ নতুন মুখ নিয়ে ফ্রান্সের স্কোয়াড ঘোষণা জিদানের

বাংলাদেশকে ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই আসেনি চীন