ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মিরাজের বিবর্ণ দিনে হেটমায়ারের সেঞ্চুরিও ব্যর্থ, গায়ানার বিদায়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ১২:৩২

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পুরো আসরজুড়ে দাপট দেখানো গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগও কাজে লাগাতে পারল না। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে প্রথম কোয়ালিফায়ারে হেরেও তাদের দ্বিতীয় সুযোগ ছিল। কিন্তু মেহেদি হাসান মিরাজের গায়ানা এবারও ব্যর্থ, শিমরন হেটমায়ারের সেঞ্চুরি ম্লান করে তাদের ৫ উইকেটে হারিয়ে ফাইনালে জ্যামাইকা কিংসম্যান।

বার্বাডোজের কেনসিংটন ওভালে আজ (শনিবার) ফাইনালের ওঠার লক্ষ্যে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে গায়ানা। ৪৫ বলে ১০২ রান করা হেটমায়ারের ব্যাটে চড়ে তারা ৪ উইকেটে ২০৬ রান তোলে। তবে সেটিও যথেষ্ট হয়নি মিরাজ-শামার জোসেফদের বিবর্ণ বোলিংয়ে। বিপরীতে মাজ সাদাকাত ও রভম্যান পাওয়েলদের ঝোড়ো ব্যাটিংয়ে ২ বল এবং ৫ উইকেট হাতে রেখে জ্যামাইকা গন্তব্যে পৌঁছে যায়।

ব্যাটিংয়ে আগের ম্যাচগুলোয় সুযোগ পেলে কার্যকর কিছু করতে পারেননি মিরাজ। তবে বোলিংয়ে গায়ানার জার্সিতে প্রথম তিন ম্যাচে তিনি ৯ উইকেট শিকার করেন। তবে সর্বশেষ লো স্কোরিং ম্যাচের পর আজও উইকেটশূন্য ছিলেন বাংলাদেশি এই অলরাউন্ডার। জ্যামাইকার কাছে হারের ম্যাচে ৪ ওভারে ৪৩ রান দিলেও কোনো উইকেট পাননি। 

ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে মাজ সাদাকাতের কাছে দুই ছক্কা ও এক চার হজমের পর ১৮ রান দেন মিরাজ। তার শেষ দুই বলে আরও ২টি ছক্কা হাঁকান সাইম আইয়ুব। এর আগে বাংলাদেশি এই তারকা ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। ২০ রানের মাথায় তার দল ২ উইকেট হারায়। এরপর শাই হোপ ৩৩ বলে ৪০ এবং হেটমায়ার ৪৫ বলে ৪টি চার ও ৮ ছক্কায় ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন। কুয়েন্টিন স্যাম্পসন ১৭ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেললে গায়ানার সংগ্রহ দুইশ পেরোয়।

লক্ষ্য তাড়া করতে নেমে জ্যামাইকা দলগত পারফর্ম করেছে। সাদাকাতের ৪১, ম্যাকেঞ্জির ৩৪, কেসি কার্টি ৫৬ করে জয়ের পথ সুগম করেন। পরে রভম্যান পাওয়েল ১৭ বলে ৪০ রানের ইনিংস খেললে ২ বল বাকি থাকতে জয় নিশ্চিত হয় জ্যামাইকার।

aliul / aliul

শুটিংয়ে কাঁধের হাড় সরে গেল, ভারত সিরিজে শঙ্কায় নিউজিল্যান্ডের অলরাউন্ডার

৫ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেনে’র খেলা

জার্সির মাপ ঠিক নেই, দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল

এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির

পর্দা উঠছে এশিয়ান গেমসের, প্রস্তুত জাপান

আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা, তাতে কী লাভ

আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা, তাতে কী লাভ

মিরাজের বিবর্ণ দিনে হেটমায়ারের সেঞ্চুরিও ব্যর্থ, গায়ানার বিদায়

জ্যোতি পদত্যাগ করায় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে যারা

দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন

ইতালিকে কক্ষপথে ফেরানোর মিশনে ৯ অনভিষিক্তকে নিয়ে স্কোয়াড ঘোষণা

৫ নতুন মুখ নিয়ে ফ্রান্সের স্কোয়াড ঘোষণা জিদানের

বাংলাদেশকে ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই আসেনি চীন