ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা, তাতে কী লাভ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ১:১৩

বিশ্বকাপের পর ফিফার প্রথম আন্তর্জাতিক উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর মধ্যে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। নির্ধারিত তিনটি ম্যাচকে ‘টপ লেভেল’ বা ‘ক্লাস এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তাতে সাড়া দিয়েছে ফিফা।

মূলত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে হারের পর স্পেনের ফুটবলারদের সঙ্গে মারামারিতে জড়ানোয় বড় শাস্তি পেয়েছেন আর্জেন্টিনার তিন ফুটবলার ও এক কোচ। সেই শাস্তি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ম্যাচে কার্যকর হয়ে গেলেই লাভ আলবিসেলেস্তেদের। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই আসন্ন তিনটি প্রীতি ম্যাচ ‘টপ-লেভেল’ মর্যাদা পাওয়ার দৌড়ে নামে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছে লিওনেল স্কালোনির দল। তারা আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবায় ৭৭তম র‌্যাঙ্কিংধারী বলিভিয়ার বিপক্ষে খেলে ৩ ও ৬ অক্টোবর ঘরের মাঠে বুরকিনা ফাসো (৬২তম) ও বেনিনের (৯৩তম) সঙ্গে খেলবে আলবিসেলেস্তেরা। মেসির বিদায় রাঙাতে আয়োজন করা হচ্ছে বেনিন ম্যাচ। ইতোমধ্যে এই ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে বিশ্বজয়ী অধিনায়ককে। 

এসব ম্যাচেও কার্যকর হবে নিষেধাজ্ঞা পাওয়া ফুটবলার-কোচদের শাস্তি। কারণ ফিফা নিশ্চিত করেছে, খেলোয়াড়েরা শুধু অফিসিয়াল ম্যাচেই নয়, প্রীতি ম্যাচেও নিষেধাজ্ঞার মেয়াদ কাটাতে পারবেন। তবে সেই প্রীতি ম্যাচ অবশ্যই ‘টপ-লেভেল’ হতে হবে। এই নিয়মের বিষয়টি বিবেচনায় নিয়ে এএফএ আর্জেন্টিনার আসন্ন ম্যাচগুলোকে ‘টপ-লেভেল’ হিসেবে গণ্য করার অনুরোধ জানায়। তাদের সেই অনুরোধ গ্রহণ করা হয়েছে।

কোনো প্রীতি ম্যাচকে ‘ক্লাস এ’ বা ‘টপ লেভেল’ হিসেবে বিবেচনা করতে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। ম্যাচে সিনিয়র জাতীয় দলগুলোকে অংশ নিতে হবে, ফিফার স্বীকৃত অফিসিয়াল নিয়ম অনুসরণ করতে হবে (যেমন খেলোয়াড় বদলের নির্দিষ্ট সীমা এবং সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশনগুলোর অনুমোদন থাকতে হবে)। ফলে আসন্ন তিনটি ম্যাচ না খেলে নিষেধাজ্ঞার পরিমাণ কমিয়ে আনার সুযোগ থাকছে পারেদেস-আলমাদাদের সামনে।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর মাঠে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড়কে বড় শাস্তি দিয়েছে ফিফা। লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে, নাহুয়েল মোলিনাকে সাত ম্যাচ এবং থিয়াগো আলমাদাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া লিওনেল স্কালোনির সহকারী রবার্তো আয়ালাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। পাশাপাশি জরিমানাও করা হয়েছে সবাইকে।

aliul / aliul

শুটিংয়ে কাঁধের হাড় সরে গেল, ভারত সিরিজে শঙ্কায় নিউজিল্যান্ডের অলরাউন্ডার

৫ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেনে’র খেলা

জার্সির মাপ ঠিক নেই, দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল

এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির

পর্দা উঠছে এশিয়ান গেমসের, প্রস্তুত জাপান

আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা, তাতে কী লাভ

আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা, তাতে কী লাভ

মিরাজের বিবর্ণ দিনে হেটমায়ারের সেঞ্চুরিও ব্যর্থ, গায়ানার বিদায়

জ্যোতি পদত্যাগ করায় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে যারা

দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন

ইতালিকে কক্ষপথে ফেরানোর মিশনে ৯ অনভিষিক্তকে নিয়ে স্কোয়াড ঘোষণা

৫ নতুন মুখ নিয়ে ফ্রান্সের স্কোয়াড ঘোষণা জিদানের

বাংলাদেশকে ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই আসেনি চীন