ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে মোবাইলে কথা বলে গৃহবধুর আত্মহত্যা


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১০-২০২১ বিকাল ৫:২

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার  সন্ধ্যায় পৌর শহরের ৭নং ওয়ার্ডের খলিল ব্যাপারীর ভারাটিয়া বাসায় ওই ঘটনা ঘটেছে। নিহত লাকি আক্তার এর মাহিন নামে দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। 
জানা যায়, উপজেলার বাউফল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লিটন প্যাদার কন্যা লাকি আক্তার (২০) এর সাথে তিন বছর পূর্বে পৌর শহরের ৪নং ওয়ার্ডের মেহেদী হাসান তোহার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক দাবীতে স্বামী সংসারে বনিবনা না হওয়ায় বাবা মো. লিটন প্যাদার দেয়া খরচে পৌর শহরের ৭নং ওয়ার্ডের খলিল ব্যাপারীর ভাড়া বাসায় বসবাস করে আসছে লাকি আক্তার। কলহপূর্ণ দাম্পত্য জীবনে দেড় বছর পূর্বে লাকি-তোহা দম্পত্তির ছেলে মাহিন ইসলাম জন্মগ্রহণ করেন। রাজধানী ঢাকায় বেসরকারী ফার্মে চাকুরজীবী তোহা স্ত্রী-সন্তানের ভরনপোষন ও খোঁজ খবর না রাখায় চলতি মাসের ১২ তারিখ স্ত্রী লাকি বাদি হয়ে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে স্বামীকে  প্রধান করে তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় স্বামী তোহা রবিবার সন্ধ্যার পরে স্ত্রীর সাথে মোবাইলে কথা বলেন। এর আধা ঘন্টার মধ্যে ভাড়াটিয়া বাসার সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লাকি। স্বজনরা দরজা ভেঙে লাকির ঝুলন্ত মরদেহ ও খাটে শোয়ানো শিশুপুত্র মাহিনকে উদ্ধার করে থানা পুলিশে খবর দেয়। 
বাউফল থানার ওসি মো. আল-মামুন জানান, লাকি আক্তারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট ও তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার