পর্দা উঠছে এশিয়ান গেমসের, প্রস্তুত জাপান
গত কয়েক দিন নাগোয়ায় অনেক বৃষ্টি ছিল। সে কারণে জাপান ও অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ। তবে আজ (শনিবার) রোদ থাকায় উদ্বোধনী অনুষ্ঠান ঠিকমতো সম্পন্ন হওয়া নিয়ে চিন্তা খানিকটা কমেছে।
জাপানের স্থানীয় সময় ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। মাত্র ঘণ্টা দুয়েক বাকি থাকলেও আয়োজকরা এখনও অনুষ্ঠান সূচি প্রকাশ করেনি। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলোর অ্যাথলেটদের মার্চ পাস্ট, অ্যাথলেট-জাজদের শপথ, স্বাগতিক দেশের কৃষ্টি-সংস্কৃতির পাশাপাশি আতশবাজি ডিসপ্লে হয়। এর পাশাপাশি অনেক দেশ অতিরিক্ত কিছু প্রদর্শনীও হাজির করে। জাপান কী করবে সেটি এখনও গোপনই রাখা হয়েছে।
নাগোয়ার মিজু সিটি স্পোর্টস গ্রাউন্ডে হবে উদ্বোধনী অনুষ্ঠান। অ্যাথলেটিক্স গ্রাউন্ড সাদা মঞ্চে শোভিত। বিশেষ অতিথিদের জন্য মাঠের চার পাশে কিছু চেয়ার। গ্যালারিতে দর্শকরা ঘণ্টা দুয়েক আগেই এসেছেন। আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আগে দুই ঘণ্টা সময় কিছু গান ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজন করছে জাপান।
জাপান ভূমিকম্প-প্রবণ দেশ। গেমসের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে হাজারও মানুষের সমাগম হয়েছে। তাদের উদ্দেশে ভূমিকম্প হলে ভয় বা আতঙ্কিত না হওয়ার অনুরোধ আয়োজক কমিটির। অনুষ্ঠান শুরুর আগে জায়ান্ট স্ক্রিনে এই সংক্রান্ত বার্তা বারবার প্রদর্শিত হয়েছে।
এবারের গেমসের ৪৩টি খেলা ৫৪ ভেন্যুতে হবে। ২২ ডিসিপ্লিনে অংশগ্রহণ করছে বাংলাদেশ। বাংলাদেশের কন্টিনজেন্ট আড়াইশ। এই গেমসে ৪৫ দেশের ১৫ হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করছেন। বাংলাদেশের শুটার আব্দুল্লাহ হেল বাকী ও কারাতেকা হুমায়রা আক্তার প্রিয়া উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করবেন।
aliul / aliul
ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো
রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’
ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান
হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল
লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল
বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়
কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ
শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ