ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

৫ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেনে’র খেলা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ৩:২৫

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের ফরম্যাট দিয়ে শুরু হতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুম। আগামী ৩ অক্টোবর দেশের চার ভেন্যুতে গড়াবে জাতীয় লিগের প্রথম একাদশ চ্যাম্পিয়নশিপের আট দলের খেলা। এরপর দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশিপ শুরু হবে ৭ অক্টোবর থেকে।

ঢাকার ৫ ভেন্যুতে হবে সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো। খেলা হবে বিকেএসপি, পিকেএসপি, বসুন্ধরা ভেন্যুতে। এর আগে বুধবার ২৮তম চারদিনের এনসিএল পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে জাতীয় লিগের ৪টি ম্যাচ। দেশের ৮টি বিভাগীয় দল নিয়ে আয়োজিত প্রথম শ্রেণির এই টুর্নামেন্ট চলবে প্রায় দুই মাস ব্যাপী।

আগামী ১৭ নভেম্বর শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে পর্দা নামবে জাতীয় লিগের। উদ্বোধনী রাউন্ডে মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হবে ঢাকা। এ ছাড়া খুলনা বিভাগীয় স্টেডিয়ামে লড়বে খুলনা ও বরিশাল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট ও ময়মনসিংহ এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খেলবে চট্টগ্রাম ও রাজশাহী।

প্রসঙ্গত, গত এপ্রিলে দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগের অসম বণ্টনের বিষয় তুলে ধরে তিনি বলেছিলেন, জাতীয় দলের ক্রিকেটাররাই বিপিএল, বিসিএল ও এনসিএলের মতো একাধিক টুর্নামেন্টে খেলার সুযোগ পান। আর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে খেলা ক্রিকেটারদের জন্য নির্দিষ্ট লিগের বাইরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের সুযোগ সীমিত। এ কারণে দ্বিতীয় ও তৃতীয় বিভাগ থেকে জাতীয় দলে উঠে আসার নজিরও তুলনামূলক কম। 

দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশিপ আয়োজনের মাধ্যমে ঘরোয়া ক্রিকেটে আরও বেশি খেলোয়াড়কে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ করে দিতে চায় বিসিবি। এতে জাতীয় দলের বাইরে থাকা এবং নিচের স্তরে খেলা ক্রিকেটারদের নিজেদের সামর্থ্য প্রমাণের নতুন মঞ্চ তৈরি হবে।

aliul / aliul

ইতালির কিংবদন্তি ফুটবলার মাজ্জোলা আর নেই

শুটিংয়ে কাঁধের হাড় সরে গেল, ভারত সিরিজে শঙ্কায় নিউজিল্যান্ডের অলরাউন্ডার

৫ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেনে’র খেলা

জার্সির মাপ ঠিক নেই, দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল

এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির

পর্দা উঠছে এশিয়ান গেমসের, প্রস্তুত জাপান

আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা, তাতে কী লাভ

আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা, তাতে কী লাভ

মিরাজের বিবর্ণ দিনে হেটমায়ারের সেঞ্চুরিও ব্যর্থ, গায়ানার বিদায়

জ্যোতি পদত্যাগ করায় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে যারা

দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন

ইতালিকে কক্ষপথে ফেরানোর মিশনে ৯ অনভিষিক্তকে নিয়ে স্কোয়াড ঘোষণা

৫ নতুন মুখ নিয়ে ফ্রান্সের স্কোয়াড ঘোষণা জিদানের